Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 68

পবিত্রতা

হাদিস 68
অধ্যায় 1 পবিত্রতা সহিহ হাদিস

বর্ণনাকারী

আবু হুরাইরা (রাঃ)

আরবি

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ ‏.‏

বাংলা অনুবাদ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, এমন যেন না হয় যে, তোমাদের কেউ বদ্ধ পানিতে (কূপ, পুকুর, জলাশয়) পেশাব করে, অতঃপর তা দিয়েই ওযূ করে। –

সহীহ। ইবনু মাজাহ-(৩৩৪)

নোট

আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ । এ অনুচ্ছেদে জাবির (রাঃ) – এর সূত্রে বর্ণিত হাদিসও রয়েছে।