জামে আত-তিরমিজী

পানপাত্র ও পানীয়

অধ্যায় 24 ১৮৬১-১৮৯৬
জামে আত-তিরমিজী · হাদিস 1,861 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্য মদের অন্তর্ভূক্ত এবং সকল নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। পৃথিবীতে যে লোক... ইবনু উমার (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,862 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মদ পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামায ক্ববূল করা হয় না। সে তাওবা করলে তবে আল্লাহ তা’আলা তার তাওবা... আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,863 মধু দ্বারা বানানো মদ সম্বন্ধে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ সকল প্রকারের নেশা সৃষ্টিকারী পানীয়ই হারাম। সহীহ্‌, ইবনু মাজাহ্‌... আইশা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,864 তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ সকল প্রকারের নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। সহীহ্‌, ইবনু মাজাহ্‌ (৩৩৮৭), মুসলিম। ইবনু উমার (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,865 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে দ্রব্যের বেশি পরিমাণ (পান করলে) নেশার সৃষ্টি করে, তার অল্প পরিমাণও (পান করা) হারাম। হাসান সহীহ, ইবনু... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,866 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সকল প্রকার নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। যে দ্রব্যের এক ‘ফারাক’ (মশক) পরিমাণ (পানে) নেশা সৃষ্টি হয়... আইশা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,867 ইবনু উমার (রাঃ)-এর নিকট একজন লোক এসে প্রশ্ন করল, সবুজ কলসে বানানো নাবীয পান করতে কি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন? তিনি... তাঊস (রাহঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,868 তিনি বলেন, আমি যাযানকে বলতে শুনেছি, ইবনু উমার (রাঃ)-কে আমি প্রশ্ন করলাম, কোন কোন ধরনের পাত্র ব্যবহার করতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বারণ... আমর ইবনু মুররা (রাহঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,869 তিনি (বুরাইদা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি এসব পাত্র কাজে লাগাতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। প্রকৃতপক্ষে পাত্র কোন জিনিসকে হালালও করতে পারে... সুলাইমান ইবনু বুরাইদা (রাহঃ) হতে তার বাবা জামে আত-তিরমিজী · হাদিস 1,870 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদের পাত্রসমূহ ব্যবহার করতে নিষেধ করেছেন। আনসারগণ তাঁর কাছে কিছু অসুবিধার কথা তুলে ধরে বলেন, আমাদের আর... জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,871 তিনি বলেন, আমরা মশকের মধ্যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য নাবীয (খেজুরের শরবত) বানাতাম। এর উপরিভাগে যে ছিদ্র ছিল দড়ি দ্বারা তা বেঁধে... আইশা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,872 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মদ বানানো হয় গম দিয়ে, মদ বানানো হয় যব দিয়ে, মদ বাননো হয় খেজুর দিয়ে, মদ... নু’মান ইবনু বাশীর (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,873 হাসান ইবনু আলী আল-খাল্লাল-ইয়াহ্‌ইয়া ইবনু আদাম হতে তিনি ইসরাঈল (রাহঃ) হতে উপরের বর্ণিত হাদীসের মতোই হাদীস বর্ণনা করেছেন। সহীহ্‌, ইবনু মাজাহ্‌ (৩৩৭৯)। জামে আত-তিরমিজী · হাদিস 1,874 গম দিয়ে মদ উৎপাদন করা হয়... উপরের হাদীসের মতোই পরের বর্ণনা। সহীহ্‌, দেখুন পূর্বের হাদীস। উমার ইবনুল খাত্তাব (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,875 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুইটি গাছের ফল দিয়ে মদ বানানো হয়-খেজুর ও আঙ্গুর। সহীহ্‌, ইবনু মা-জাহ্‌ (৩৩৭৮), মুসলিম। আবূ হুরাইরা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,876 কাঁচা ও পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয বানাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। সহীহ্‌, ইবনু মা-জাহ্‌ (৩৩৯৫), বুখারী ও মুসলিম। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,877 (নাবীয বানানোর উদ্দেশ্যে) কাঁচা ও পাকা খেজুর একসাথে মিশাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। তিনি কিশমিশ ও পাকা খেজুর একসাথে মিশাতেও নিষেধ... আবূ সাঈদ (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,878 তিনি বলেন, ইবনু আবী মাইলাকে আমি বর্ণনা করতে শুনেছি, হুযাইফা (রাঃ) পানি চাইলেন। একজন লোক তার জন্য রুপার পাত্রে পানি আনলেন। পাত্রটি তিনি ছুড়ে... হাকাম (রাহঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,879 যে কাউকে দাঁড়িয়ে থাকাবস্থায় পান করতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। দাঁড়িয়ে খাওয়া-দাওয়া করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ এটাতো অত্যধিক... আনাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,880 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যামানায় আমরা হাঁটতে হাঁটতে খাবার খেতাম এবং দাঁড়িয়ে থাকাবস্থায় পানি পান করতাম। সহীহ্‌, মিশকাত (৪২৭৫)। ইবনু উমার (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,881 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে থাকাবস্থায় পান করতে নিষেধ করেছেন। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ্‌। আল-জারূদ ইবনুল মুআল্লা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,882 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যমযমের পানি দাঁড়িয়ে থাকাবস্থায় পান করেছেন। সহীহ্‌, ইবনু মা-জাহ্‌ (৩৪২২)। ইবনু আব্বাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,883 আমর ইবনু শুআইব (রাহঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে, তিনি (দাদা) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দাঁড়িয়ে ও... আমর ইবনু শুআইব (রহঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,884 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাত্র হতে পানি পানের সময় তিনবার নি:শ্বাস নিতেন। তিনি বলতেনঃ এভাবে পান করা অধিক স্বাচ্ছন্দকর ও তৃপ্তিদায়ক। সহীহ্‌, ইবনু... আনাস ইবনু মালিক (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,885 তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা এক চুমুকে উটের মত পানি পান করো না; বরং দুই–তিনবারে (শ্বাস নিয়ে) পান কর। তোমরা... ইবনু আব্বাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,886 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন পান করতেন তখন দুইবার নিঃশ্বাস নিতেন। যঈফ, ইবনু মাজাহ (৩৪১৭)। ইবনু আব্বাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,887 পানীয় দ্রব্যের মধ্যে ফুঁ দিতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। একজন বলল, পানির পাত্রে ময়লা দেখতে পেলে? তিনি বলেনঃ তা ঢেলে ফেলে... আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,888 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাত্রে নিঃশ্বাস ফেলতে এবং তাতে ফুঁ দিতে বারণ করেছেন। সহীহ্, ইবনু মাজাহ (৩৪২৯)। ইবনু আব্বাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,889 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কোন ব্যক্তি পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। সহীহ্, সহীহ্ আবূ দাউদ (২৩), বুখারী... আবদুল্লাহ ইবনু আবী কাতাদা (রাহঃ) হতে তার পিতা জামে আত-তিরমিজী · হাদিস 1,890 তিনি মশকের মুখ উল্টা অবস্থায় রেখে তা হতে পানি পান করতে নিষেধ করেছেন। সহীহ্, ইবনু মা-জাহ (৩৪১৮), বুখারী ও মুসলিম। আবূ সাঈদ (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,891 তিনি (পিতা) বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি যে, তিনি একটি ঝুলন্ত মশকের দিকে উঠে যান এবং এর মুখ উল্টে ধরে তা থেকে... ঈসা ইবনু আবদুল্লাহ ইবনু উনাইস (রহঃ) হতে তাঁর পিতা জামে আত-তিরমিজী · হাদিস 1,892 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার ঘরে আসলেন, তিনি দাঁড়িয়ে থাকাবস্থায় একটি ঝুলন্ত মশকের মুখ হতে পানি পান করলেন। আমি পরে উঠে... কাবশা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,893 তিনি বলেন, পানি মিশানো দুধ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে হাযির করা হল। একজন বেদুঈন লোক ছিল তাঁর ডান পাশে এবং আবূ বকর... আনাস (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,894 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকদেরকে পানীয় পরিবেশনকারী সবার পান করা শেষে পান করবে। সহীহ্, ইবনু মা-জাহ (৩৪৩৪), মুসলিম। আবূ কাতাদা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,895 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঠান্ডা মিষ্টি শরবত বেশি পছন্দ করতেন। সহীহ্, মিশকাত তাহকীক ছানী (৪২৮২), সহীহা (৩০০৬), মুখতাসার শামা-ইল (১৭৫)। আইশা (রাঃ) জামে আত-তিরমিজী · হাদিস 1,896 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে প্রশ্ন করা হল, কোন প্রকার পানীয় দ্রব্য বেশি ভাল? তিনি বললেনঃ ঠান্ডা মিষ্টি শরবত। সহীহ্, দেখুন পূর্বের হাদীস যুহরী (রাহঃ)