Sahih Bukhari

সহীহ বুখারী: হাদিস 368

সালাত

হাদিস 368
অধ্যায় 8 সালাত সহিহ হাদিস

বর্ণনাকারী

আবূ হুরায়রা (রাঃ)

আরবি

حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعَتَيْنِ عَنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। তা হল লিমাস [৩] ও নিবায [৪] আর ইশতিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬১)

নোট

[৩] লিমাসঃ ক্রয়-বিক্রয় এর সময় ক্রেতা দ্রব্যটি স্পর্শ করলেই ক্রয় চূড়ান্ত হয়ে যাওয়া। [৪] নিবায: মুল্য নির্ধারনের সময় বিক্রেতা ক্রেতার দিকে দ্রব্যটি ছুঁড়ে মারলে কিংবা ক্রেতা দ্রব্যটির দিকে কংকর ছুঁড়ে মারলে ক্রয়-বিক্রয় চূড়ান্ত হয়ে যাওয়া।