Sunan Ibn Majah

সুনান ইবনে মাজাহ: হাদিস 2,136

কাফফারা সমূহ

হাদিস 2,136

বর্ণনাকারী

ইবনু আব্বাস (রাঃ)

আরবি

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِرَجُلٍ بِمَكَّةَ وَهُوَ قَائِمٌ فِي الشَّمْسِ فَقَالَ ‏"‏ مَا هَذَا ‏"‏ ‏.‏ قَالُوا نَذَرَ أَنْ يَصُومَ وَلاَ يَسْتَظِلَّ إِلَى اللَّيْلِ وَلاَ يَتَكَلَّمَ وَلاَ يَزَالَ قَائِمًا ‏.‏ قَالَ ‏"‏ لِيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَجْلِسْ وَلْيُتِمَّ صِيَامَهُ ‏"‏ ‏.‏ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ شَنَبَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، عَنْ وُهَيْبٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ وَاللَّهُ أَعْلَمُ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় রোদের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ একী? লোকজন বললো যে, সে সিয়াম রাখার, সারাটা দিন ছায়া গ্রহন না করার এবং কথাবার্তা না বলার মান্নত করেছে। তাই সে এ অবস্থায় দাড়িয়ে আছে। তিনি বলেনঃ সে যেন কথা বলে, ছায়া গ্রহন করে, বসে এবং তার সিয়াম পূর্ণ করে। [উপরোক্ত হাদীসে মত ২ টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলঃ] ১/২১৩৬. (১) ইবনু আব্বাস (রাঃ) , সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অনুরুপ হাদীস বর্ণনা করেন। আল্লাহ অধিক জ্ঞাত।[২১৩৬] তাহকীক আলবানীঃ সহীহ।