সুনান ইবনে মাজাহ

আহার ও তার শিষ্টাচার

অধ্যায় 29 ৩২৫১ - ৩৩৭০
সুনান ইবনে মাজাহ · হাদিস 3,251 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন (হিজরত করে মক্কা থেকে) মদীনায় এলেন তখন লোকেরা তাঁর নিকট যেতে লাগলো এবং বলাবলি হতে লাগলোঃ আল্লাহর রাসূল... আবদুল্লাহ বিন সালাম (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,252 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সালামের ব্যাপক প্রসার করো, খাদ্য দান করো এবং ভাই ভাই হয়ে সদ্ভাবে থাকো, যেমন মহামহিম আল্লাহ তোমাদের... আবদুল্লাহ বিন উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,253 তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট জিজ্ঞাস করলো, হে আল্লাহর রাসূল! কোন্‌ ইসলাম উত্তম? তিনি বলেনঃ দরিদ্রদেরকে তোমার খাদ্যদান... আবদুল্লাহ বিন আমর (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,254 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একজনের খাবার দু’জনের জন্য যথেষ্ট, দু’জনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হতে পারে।... জাবির বিন আবদুল্লাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,255 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একজনের খাদ্য দু’জনের জন্য যথেষ্ট হতে পারে, দু’জনের খাবার তিন বা চারজনের জন্য যথেষ্ট হতে পারে এবং চারজনের... উমার ইবনুল খাত্তাব (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,256 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুমিন ব্যক্তি এক উদরে খায় এবং কাফের ব্যক্তি সাত উদরে খায়। [৩২৫৬] আবূ হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,257 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কাফের ব্যক্তি সাতটি পাকস্থলী পূর্তি করে খায় এবং মুমিন ব্যক্তি এক পাকস্থলী পূর্তি করে খায়। [৩২৫৭] ইবনু উমার (রাদিয়ালাহু তা’আলা আনহু) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,258 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুমিন ব্যক্তি এক পাকস্থলীতে খায় এবং কাফের ব্যক্তি সাত পাকস্থলীতে খায়। [৩২৫৮] আবূ মূসা আল-আশআরী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,259 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনও খাদ্যসামগ্রীর ত্রুটি ধরতেন না। পছন্দ হলে তিনি আহার করতেন, অন্যথায় রেখে দিতেন। [উপরোক্ত হাদীসে মোট ২টি... আবূ হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,260 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি চায় যে, তার ঘরে বরকত আসুক, সে যেন সকালের আহার গ্রহণের সময় উযু করে এবং আহার... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,261 আবূ হুরায়রাহ (রাঃ) কর্তৃক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট থেকে বর্ণিত। তিনি পায়খানা থেকে বেরিয়ে আসলে তাঁর জন্য খাবার পেশ করা হলো।... আবূ হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,262 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি কখনো হেলান দিয়ে আহার করি না। [৩২৬২] আবূ জুহায়ফাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,263 আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে একটি বকরী হাদিয়া দিলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উভয় হাটু উঁচু করে বসে আহার করছিলেন।... আবদুল্লাহ বিন বুসর (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,264 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ছয়জন সাহাবীসহ আহার করছিলেন। এমন সময় এক বেদুঈন এসে সমস্ত খাদ্য দু’গ্রাসে শেষ করে ফেললো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি... আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,265 তিনি বলেন, আমার আহার অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ মহামহিম আল্লাহ্‌র নাম স্মরণ কর। [৩২৬৫] উমার বিন আবূ সালামাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,266 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে আহার করে, ডান হাতে পান করে, ডান হাতে গ্রহণ করে এবং ডান হাতে... আবূ হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,267 আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতিপালনাধীন ছিলাম। আহার গ্রহণের সময় আমার হাত পাত্রের যত্রতত্র চলে যেতো। তিনি আমাকে বললেনঃ এই ছেলে! আল্লাহর... উমার বিন আবূ সালামাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,268 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা বাম হাতে আহার করো না। কারণ শায়তান বাম হাতে আহার করে। [৩২৬৮] জাবির (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,269 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ যখন খাবার খায়, তখন সে যেন নিজ হাত চেটে খাওয়ার অথবা (অপরকে) চেটে খাওয়ানোর পূর্বে তা... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,270 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন হাত চেটে খাওয়ার পূর্বে তা না মোছে। কারণ তার জানা নেই যে, তার... জাবির (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,271 রাসূলুল্লাহর মুক্তদাস নুবায়শাহ (রাঃ), আমাদের নিকট প্রবেশ করলেন। তখন আমরা একটি বড় পাত্রে আহার করছিলাম। তিনি আমাদের বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ... উম্মু আসিম (মাকবূলাহ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,272 নুবায়শাহ আমাদের নিকট এলেন। আমরা তখন আমাদের একটি পাত্রে আহার করছিলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন পাত্রে আহার... উম্মু আসিম সুনান ইবনে মাজাহ · হাদিস 3,273 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আহারের দস্তরখানা বিছানো হলে কেউ তার নিকটের খাবার থেকে যেন আহার করে এবং নিজ সঙ্গীর নিকটেরগুলো না নেয়।... ইবনু উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,274 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রচুর সারীদ (গোশ্‌তের ঝোলে ভিজানো রুটি) ও চর্বি ভর্তি একটি পাত্র নিয়ে আসা হলো। আমরা সামনে অগ্রসর হয়ে... ইকরাশ বিন যুআয়ব (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,275 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট একটি পাত্র আনা হলে তিনি বলেনঃ এর চারপাশ থেকে খাও এবং উপরাংশ রেখে দাও, তাহলে তাতে বরকত... আব্দুল্লাহ বিন বুসর (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,276 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সারীদের উপরাংশ স্পর্শ করে বলেনঃ আল্লাহর নাম নিয়ে তার চারপাশ থেকে আহার করো এবং তার উপরাংশ অবশিষ্ট... ওয়াসিলাহ ইবনুল আসকা' আল-লায়সী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,277 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ খাদ্যদ্রব্য এনে রাখা হলে তার চারপাশ থেকে খাও এবং মধ্যভাগ রেখে দাও। কারণ এ মধ্যস্হলে বরকত... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,278 তিনি বলেন যে, একদা তিনি সকালের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তার একটি গ্রাস (লুকমাহ) নীচে পড়ে গেলো। তিনি তা তুলে নিয়ে তার ময়লা দূর করে... মা’কিল বিন ইয়াসার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,279 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো হাত থেকে খাবারের গ্রাস পড়ে গেলে সে যেন তা তুলে নেয় এবং তাতে যে... জাবির (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,280 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতায় পৌঁছেছেন। কিন্তু মহিলাদের মধ্যে কেবল ইমরান কন্যা মরিয়ম এবং ফিরআওনের স্ত্রী আসিয়া এই পূর্ণতায়... আবূ মূসা আল-আশআরী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,281 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নারী সমাজের উপর আয়িশাহর এমন মর্যাদা রয়েছে যেমন অন্যান্য সকল প্রকারের খাদ্যের উপর রয়েছে সারীদের প্রাধান্য। [৩২৮১] আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,282 আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে খাদ্য খুব কমই পেতাম। আমরা যখন তা পেতাম তখন আমাদের নিকট তোয়ালে থাকতো না, হাতের তালু,... জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,283 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাবার শেষ করে বলতেনঃ আলহামদু লিল্লাহিল্লাযী আত’আমানা ওয়া সাকানা ওয়া জা’আলানা মিনাল মুসলিমীন" (সমস্ত প্রশংসা আল্রাহর জন্যে... আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,284 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর খাবার বা তাঁর সামনের খাবার তুলে রাখার পর তিনি বলতেনঃ আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তায়্যিবান মুবারাকান গায়রা মাকফিয়্যিন... আবূ উমামাহ আল-বাহিলী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,285 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি আহার করে সে যেন বলে, ' আলহামদু লিল্লাহিল্লাযী আতআমানী হাযা ওয়া রাযাকানীহি মিনগায়রি হাওলিন মিন্নী ওয়ালা... মুআয বিন আনাস আল-জুহানী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,286 তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ! আমরা আহার করি, কিন্তু পরিতৃপ্ত হতে পারি না। তিনি বলেন, তোমরা হয়ত পৃথক পৃথকভাবে আহার করো। তারা বলেন, হাঁ। তিনি... ওয়াহশী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,287 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা একত্রে আহার করো এবং বিচ্ছিন্নভাবে করো না। কারণ বরকত থাকে সমষ্টির সাথে। [৩২৮৭] তাহকীক আলবানীঃ খুবই দুর্বল... উমার ইবনুল খাত্তাব (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,288 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাদ্য ও পানীয় দ্রব্যে ফুঁ দিতেন না এবং পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। [৩২৮৮] তাহকীক আলবানীঃ দুর্বল, তবে নবী... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,289 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো খাদেম তার জন্য খাবার এনে উপস্থিত হলে সে যেন তাকে নিজের সাথে বসায় এবং নিজের সাথে... আবু হুরাইরা (রা:) বলেন সুনান ইবনে মাজাহ · হাদিস 3,290 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমাদের কারো ক্রীতদাস তার সামনে আহার পরিবেশন করে, যা রান্না করার কষ্ট ও গরম সে... আবু হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,291 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কারো খাদেম যখন তার নিকট খাদ্য নিয়ে আসে, তখন সে তাকে যেন নিজের সাথে বসায়... আব্দুল্লাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,292 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কোন উঁচু জিনিসের উপর থালা রেখে আহার করেননি। কাতাদা (রাঃ) বলেন, তাহলে তারা কিসের উপর রেখে খেতেন? তিনি... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,293 তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাঁর ইন্তেকালের পূর্ব পর্যন্ত কখনও খাঞ্চা ভরে আহার করতে দেখিনি। [৩২৯৩] আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,294 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাদ্যসামগ্রী তুলে নেয়ার পূর্বে (সকলের আহার শেষ না হওয়া পর্যন্ত) উঠে যেতে নিষেধ করেছেন।[৩২৯৪] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,295 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দস্তরখান বিছানো হলে তা পুনরায় তুলে না নেয়া পর্যন্ত কোন ব্যক্তি যেন উঠে না যায় এবং... ইবনু উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,296 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সাবধান! যে ব্যক্তি আহারের তেলচিটে হাত নিয়ে (হাত পরিস্কার না করে) রাত কাটায়, সে যেন নিজেকেই... রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কন্যা ফাতিমা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,297 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি হাতে তেলচিটে নিয়ে ঘুমালো, তা ধুয়ে পরিস্কার করলো না, এমতাবস্থায় সে কোন... আবু হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,298 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য খাদ্যদ্রব্য আনা হলো। তা আমাদের সামনে পরিবেশন করা হলে আমরা বললাম, আমাদের ক্ষুধা নেই। তখন... আসমা’ বিনতু ইয়াযীদ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,299 তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি সকালের আহার করছিলেন। তিনি বলেনঃ এগিয়ে আসো এবং খাও। আমি... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,300 আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে মসজিদে বসে রুটি ও গোশ্‌ত আহার করতাম। [৩৩০০] আব্দুল্লাহ ইবনুল হারিস বিন জাযই আয-যুবায়দী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,301 তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে হাঁটা অবস্থায় আহার করেছি এবং দাঁড়ানো অবস্থায় পান করেছি। [৩৩০১] ইবনু উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,302 তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লাউয়ের তরকারী পছন্দ করতেন। [৩৩০২] আনাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,303 তিনি বলেন, (আমার মা) উম্মু সুলায়ম (রাঃ) আমাকে এক টুকরি তাজা খেজুরসহ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পাঠালেন। কিন্ত আমি তাঁকে পেলাম না।... আনাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,304 আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাড়ীতে তাঁর নিকট উপস্থিত হলাম। তখন তাঁর সামনে লাউয়ের তরকারী ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি বললেনঃ... জাবির বিন তারিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,305 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ দুনিয়াবাসী ও জান্নাতবাসীদের খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য হলো গোশ্‌ত। [৩৩০৫] আবূ দারদা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,306 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে যখনই গোশ্‌ত খাওয়ার দাওয়াত দেয়া হয়েছে তখনই তিনি তাতে সাড়া দিয়েছেন এবং যখনই তাঁকে গোশ্‌ত উপঢৌকন দেয়া... আবূ দারদা’ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,307 একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গোশ্‌ত আনা হল। তাঁকে রানের গোশ্‌ত দেয়া হল এবং তিনি এটাই পছন্দ করতেন। তিনি তা চুষে... আবু হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,308 তিনি তাদের জন্য একটি উট যবেহ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন, যখন লোকেরা তাঁর জন্য গোশ্‌ত ঢালছিলঃ গোশ্‌তের মধ্যে... আবদুল্লাহ বিন জা’ফর (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,309 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মহামহিম আল্লাহ্‌র সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো আস্ত ভুনা বকরী দেখেছেন বলে আমি জানি না। [৩৩০৯] আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,310 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সামনে থেকে কখনো খাওয়ার পর অবশিষ্ট ভুনা গোশ্‌ত তুলে রাখা হয়নি (কারন এই গোশ্‌তের পরিমান কম হত এবং... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,311 আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে মসজিদে বসে ভুনা গোশ্‌ত খেয়েছি, অতঃপর কাঁকরে হাত মুছে দাঁড়িয়ে নামায পড়েছি, কিন্তু (গোশ্‌ত খাওয়ার কারনে... আবদুল্লাহ ইবনুল হারিস ইবনুল হারিস ইবনুল জাযই আয-যুবায়দী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,312 এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এল। তিনি লোকটির সাথে কথা বলেন। তার কাঁধের গোশ্‌ত (ভয়ে) কাঁপছিল। তিনি তাকে বলেনঃ তুমি... আবু মাসউদ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,313 আমরা ছাগলের পায়া তুলে রাখতাম এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোরবানির পনের দিন পরও তা খেতেন। [৩৩১৩] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,314 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের জন্য দু প্রকারের মৃতজীব ও দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হল মাছ ও... আবদুল্লাহ বিন উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,315 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের তরকারীর নেতা (প্রধান উপকরণ) হল লবণ। [৩৩১৫] আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,316 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সির্কা (টক ও ঝাঁঝযুক্ত) পানীয় উত্তম তরকারী। [৩৩১৬] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,317 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সির্কা উত্তম তরকারী। [৩৩১৭] জাবির বিন আবদুল্লাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,318 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আয়িশাহ (রাঃ) এর নিকট আসলেন। আমি তখন তার কাছে উপস্থিত ছিলাম। তিনি বলেনঃ সকালের নাস্তা আছে কি? তিনি বলেনঃ... উম্মু সা’দ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,319 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যায়তুন তেল দিয়ে রুটি খাও ও তা দেহে মাখো। কারন তা বরকতপূর্ণ গাছ থেকে নির্গত হয়। [৩৩১৯] উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,320 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যায়তুন তৈল খাও এবং তা দেহে মাখো। কারন তা বরকতপূর্ণ। [৩৩২০] তাহকীক আলবানীঃ খুবই দুর্বল তবে ৩৭৯... আবু হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,321 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট দুধ আনা হলে তিনি বলতেনঃ এক অথবা দুই বরকত। [৩৩২১] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,322 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তাআলা যখন কাউকে আহার করান তখন সে যেন বলেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফিহী ওয়ারযুকনা খাইরাম মিনহু’ (হে... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,323 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হালুয়া ও মধু পছন্দ করতেন। [৩৩২৩] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,324 আমার মা আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। কিন্তু তা কোন উপকারে আসলো... আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,325 আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেতে দেখেছি। [৩৩২৫] আবদুল্লাহ বিন জা’ফার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,326 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাজা খেজুর তরমুজের সাথে মিশিয়ে আহার করতেন। [৩৩২৬] সাহল বিন সা’দ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,327 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ঘরে খেজুর নাই সে ঘরের বাসিন্দারা অভুক্ত। [৩৩২৭] আয়িশাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,328 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ঘরে খেজুর নেই সে ঘর খাদ্যশুন্য ঘরের ন্যায়। [৩৩২৮] সালমাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,329 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট মৌসুমের প্রথম ফল উপস্থিত করা হলে তিনি বলতেনঃ ‘আল্লাহুম্মা বারিক লানা ফী মাদিনাতিনা ওয়া ফী সিমারিনা ওয়া... আবু হুরায়রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 3,330 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা তাজা খেজুর শুকনা খেজুরের সাথে মিশিয়ে খাও, পুরাতন খেজুর নতুন খেজুরের সাথে মিশিয়ে খাও। কারন তাতে শয়তান... আয়িশাহ (রাঃ)

এই অধ্যায়ে মোট 120টি হাদিস আছে। এখন প্রথম 80টি দেখানো হচ্ছে।