সুনান ইবনে মাজাহ

সিয়াম বা রোজা

অধ্যায় 7 ১৬৩৮ - ১৭৮২
সুনান ইবনে মাজাহ · হাদিস 1,638 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌র মর্জি হলে আদম সন্তানের প্রতিটি সৎকাজের প্রতিদান দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করা হয়।... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,639 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সিয়ামও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। [১৬৩৯] উসমান (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,640 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, জান্নাতের একটি দরজার নাম ‘রায়্যান’। কিয়ামাতের দিন সেখান থেকে আহ্বান করা হবেঃ রোযাদারগণ কোথায়? যে ব্যক্তি রোযাদার হবে,... সাহ্‌ল বিন সা’দ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,641 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজান মাসের সিয়াম রাখলো, তার পূর্বের গুণাহরাশি মাফ করা হলো। [১৬৪১] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,642 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃংখলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,643 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তাআলা প্রতি ইফতারের অর্থাৎ প্রতি রাতে বেশ সংখ্যক লোককে (জাহান্নাম থেকে) মুক্তি দেন। [১৬৪৩] জাবির (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,644 রমজান মাস শুরু হলে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,645 সন্দেহের দিনে আমরা আম্মার (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন একটি (ভুনা) বকরী পেশ করা হলো। কতক লোক পিছনে সরে গেলো। আম্মার (রাঃ) বলেন,... সিলাহ বিন যুফার (রহঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,646 চাঁদ দেখার একদিন আগে থেকে সিয়াম রাখতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন। [১৬৪৬] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,647 তিনি মুআবিয়া বিন আবূ সুফ্‌‌ইয়ান (রাঃ) কে মিম্বারের উপর বলতে শুনেছেন, রমজান মাস শুরু হওয়ার পূর্বে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ সিয়াম অমুক... কাসিম আবূ আবদুর রহমান (রহঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,648 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শা‘বান মাসে সিয়াম রাখতে রাখতে রমাদানে পৌঁছতেন। [১৬৪৮] উম্মু সালামাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,649 তিনি আয়িশা (রাঃ) এর নিকট রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রায় গোটা শা‘বান... রবীআহ ইবনুল গায (রহঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,650 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন রমজান মাসের এক দিন বা দু’দিন আগে সিয়াম রাখা শুরু না করে। তবে যে ব্যক্তি... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,651 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ শা‘বান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পর থেকে রমজান মাস না আসা পর্যন্ত কোন সিয়াম নাই। [১৬৫১] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,652 এক বেদুইন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললো, আমি আজ রাতে (সন্ধ্যায়) নতুন চাঁদ দেখেছি। তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে,... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,653 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহাবী এবং আনসার সম্প্রদায়ভুক্ত আমার এক চাচা (ইসমু মুবহাম বা নাম অজ্ঞাত) আমার নিকট বর্ণনা করেন, মেঘের... আবূ উয়ায়মির বিন আনাস বিন মালিক (রহঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,654 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা চাঁদ দেখে সিয়াম রাখা শুরু করবে এবং চাঁদ দেখে ইফতার (রোযার সমাপ্তি) করবে। তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে... ইবনু উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,655 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা নতুন চাঁদ দেখে সিয়াম রাখা শুরু করবে এবং (শাওয়ালের) নতুন চাঁদ দেখে ইফতার (ঈদ) করবে। তোমাদের আকাশ... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,656 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করেনঃ মাসের কত দিন গত হয়েছে? রাবী বলেন, আমরা বললাম, বাইশ দিন এবং আট দিন বাকী আছে। রসূলুল্লাহ... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,657 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মাস এত দিনে হয়, মাস এত দিনে হয়, মাস এত দিনেও হয় এবং তৃতীয়বারে তিনি একটি আঙ্গুল বন্ধ... সা‘দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,658 আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে ঊনত্রিশ দিনের চেয়ে বেশির ভাগ ত্রিশ দিনই (রমাদানের রোযা) রেখেছি। [১৬৫৮] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,659 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ঈদের দু’মাস রমজান এবং যুল-হিজ্জা (সাধারণত) একই বছরে কম (ঊনত্রিশ দিনে) হয় না। [১৬৫৯] আবূ বাক্রাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,660 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে দিন তোমরা ইফতার (সিয়াম শেষ) করো সেদিন ঈদুল ফিতর এবং যেদিন তোমরা কুরবানী করো সেদিন ঈদুল আদহা।... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,661 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো সফররত অবস্থায় সিয়াম রাখতেন এবং কখনো রাখতেন না। [১৬৬১] ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,662 হামযাহ আল-আসলামী (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করে বলেন, আমি সিয়াম রাখি। আমি কি সফররত অবস্থায়ও সিয়াম রাখবো? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,663 আমরা প্রচণ্ড গরমের মৌসুমে রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে এক সফরে প্রচণ্ড খরতাপের শিকার হলাম। গরমের তীব্রতার কারণে লোকেরা তাদের হাত মাথার উপর... আবূ দারদা’ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,664 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সফরে সিয়াম রাখা সাওয়াবের কাজ নয়। [১৬৬৪] কা’ব বিন আসিম (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,665 রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সফরে সিয়াম রাখা সাওয়াবের কাজ নয়। [১৬৬৫] ইবনু উমার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,666 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সফরে সিয়াম রাখে সে আবাসে উপস্থিত সিয়াম ভঙ্গকারী ব্যক্তির অনুরূপ। আবূ ইসহাক (রহঃ) বলেন,... আবদুর রহমান বিন আওফ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,667 আবদুল আশহাল গোত্রের এবং আলী বিন মুহাম্মাদের মতে আবদুল্লাহ বিন কা’ব গোত্রের এক ব্যক্তি বললেন, রসূলু্ল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অশ্বারোহী বাহিনী আমাদের... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,668 যে গর্ভবতী নারী নিজ জীবনের ক্ষতির আশঙ্কা করে এবং যে স্তন্যদায়িনী মা তার সন্তানের ক্ষতির আশঙ্কা করে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সিয়াম... আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,669 তিনি বলেন, আমার উপর রমজান মাসের রোযার কাদা’ থাকলে আমি শা’বান মাস না আসা পর্যন্ত তা রাখতাম না। [১৬৬৯] আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,670 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় আমরা ঋতুবতী হতাম। তিনি আমাদের (ছুটে যাওয়া) রোযার কাদা’ করার নির্দেশ দিতেন। [১৬৭০] আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,671 এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললো, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বলেন, কিসে তোমাকে ধ্বংস করলো। সে বললো, আমি... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,672 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিনা ওজরে রমজান মাসের একদিন সিয়াম ভাঙ্গে সে সারা জীবন সিয়াম রাখলেও তার ক্ষতিপূরণ হবে না।... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,673 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন রোযাদার ভুলক্রমে আহার করলে সে যেন তার সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহ্‌ তাকে পানাহার করিয়েছেন। [১৬৭৩] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,674 আমরা একবার রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময় মেঘাচ্ছন্ন দিনে ইফতার করলাম, তারপর সূর্য প্রকাশ পেলো। অধঃস্তন রাবী বলেন, আমি হিশাম (রাঃ)-কে জিজ্ঞেস করলাম,... আসমা’ বিনত আবূ বাক্‌র (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,675 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদিন রোযারত অবস্থায় তাদের নিকট বেরিয়ে আসেন। তিনি পানির পাত্র চেয়ে নিয়ে পানি পান করেন। আমরা বললাম, হে আল্লাহ্‌র... ফাদালাহ বিন উবায়দ আল-আনসারী (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,676 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যার মুখ ভরে বমি হয় তাকে সিয়াম কাদা’ করতে হবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তাকে রোযার... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,677 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোযাদারের উত্তম গুণাবলির একটি হলো দাঁতন করা। [১৬৭৭] আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,678 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় সুরমা লাগিয়েছেন। [১৬৭৮] আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,679 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রক্তমোক্ষণকারী ও যার রক্তমোক্ষণ করা হয়, তারা উভয়ে সিয়াম ভঙ্গ করেছে। [১৬৭৯] আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,680 আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ রক্তমোক্ষণকারী ও যার রক্তমোক্ষণ করা হয়েছে তারা উভয়ে সিয়াম ভঙ্গ করেছে। [১৬৮০] সাওবান (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,681 (আবূ কিলাবাহ) অবহিত করেন যে, একদা শাদ্দাদ বিন আওস (রাঃ) রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে বাকী‘ নামক স্থানে হাঁটছিলেন। তিনি এক ব্যক্তির নিকট... শাদ্দাদ বিন আওস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,682 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সিয়াম ও ইহরামরত অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন। সহীহ, এ শব্দে তিনি মুহরিম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। [১৬৮২] তাহকীক আলবানীঃ (“আরবী’) শব্দ... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,683 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমজান মাসে চুমা দিতেন। [১৬৮৩] আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,684 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় চুমা দিতেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেমন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন, তোমাদের মধ্যে কে নিজের উপর... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,685 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় চুমা দিতেন। [১৬৮৫] হাফসাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,686 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রোযাদার দম্পতি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, স্বামী তাকে চুমা দিয়েছে। তিনি বলেন, তারা সিয়াম ভঙ্গ করেছে। [১৬৮৬] তাহকীক... নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুক্ত দাসী মায়মূনাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,687 (ইবরাহীম) বলেন, আসওয়াদ ও মাসরূক আয়িশা (রাঃ)–এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রোযারত অবস্থায় কি স্ত্রীর দেহের সাথে নিজ... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,688 বৃদ্ধ রোযাদারকে স্ত্রীর দেহ স্পর্শ করার অনুমতি দেয়া হয়েছে এবং যুবকদের জন্য তা অপছন্দ করা হয়েছে। [১৬৮৮] ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,689 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যাচার, মূর্খতা ও মূর্খতাসুলভ কাজ ত্যাগ করলো না, তার পানাহার বর্জন করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,690 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কত রোযাদার আছে যাদের রোযার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। কত সলাত আদায়কারী আছে যাদের রাত... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,691 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন সিয়াম অবস্থায় অশ্লীল ও মূর্খতাসুলভ আচরণ না করে। কেউ তার সাথে মূর্খতাসুলভ আচরণ করলে সে... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,692 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা সাহরী খাবে। কেননা সাহরীতে বরকত আছে। [১৬৯২] আনাস বিন মালিক (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,693 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা সাহরী খাওয়ার মাধ্যমে দিনে সিয়াম রাখার জন্য এবং দিনে বিশ্রামের মাধ্যমে রাতে নামায পড়ার জন্য সাহায্য গ্রহণ... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,694 আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাহরী খেলাম, এরপর সালাতে দাঁড়ালাম। রাবী কাতাদাহ (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, সাহরী ও সলাতের মধ্যে কত... যায়িদ বিন সাবিত (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,695 একদা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে বলতে গেলে দিনেই সাহরী খেয়েছি, পার্থক্য এতটুকু যে, তখনও সূর্য উদিত হয়নি। [১৬৯৫] হুযায়ফাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,696 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, বিলালের আযান যেন তোমাদের কাউকে তার সাহরী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা সে তোমাদের ঘুমন্ত ব্যক্তিকে জাগাবার... আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,697 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মানুষ কল্যাণের সাথে থাকবে, যাবত তারা জলদি (যথাসময়ে) ইফতার করতে থাকবে। [১৬৯৭] সাহল বিন সা’দ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,698 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যাবত লোকেরা যথাসময়ে ইফতার করবে তাবত তারা কল্যাণের সাথে থাকবে। তাই তোমরা যথাসময়ে ইফতার করো। কারণ ইহুদীরা বিলম্বে... আবূ হুরায়রা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,699 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। সে খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার... সালমান বিন আমির (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,700 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রাত থাকতে ফরদ রোযার নিয়াত করলো না তার সিয়াম হয়নি। [১৭০০] হাফসাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,701 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার নিকট এসে বলেন, তোমাদের কাছে (আহার করার মত) কিছু আছে কি? আমরা বললাম, না। তিনি বলেন, তাহলে আমি... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,702 আমি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি, না, কা‘বার প্রভুর শপথ! এ কথা আমি বলছি নাঃ “যে ব্যক্তি নাপাক অবস্থায় ভোরে উপনীত হলো সে... আবদুল্লাহ বিন আম্‌র আল-কারী (মাকবূল) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,703 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাপাক অবস্থায় রাতে ঘুমাতেন। অতঃপর বিলাল (রাঃ) তাঁর নিকট এসে তাঁকে সলাতের জন্য ডাকতেন। তখন তিনি উঠে গোসল করতেন।... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,704 আমি উম্মু সালামাহ (রাঃ) এর নিকট জানতে চাইলাম যে, এক ব্যক্তি নাপাক অবস্থায় ভোরে উপনীত হলো, সে সিয়াম রাখতে ইচ্ছুক। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু... নাফি (রহঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,705 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সর্বদা সিয়াম রাখে সে রোযাও রাখেনি, আবার সিয়াম ভঙ্গও করেনি। [১৭০৫] আবদুল্লাহ্‌ ইবনুশ শিখখীর (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,706 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সর্বদা সিয়াম রাখে, সে রোযাই রাখেনি। [১৭০৬] আবদুল্লাহ্‌ বিন আম্‌র (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,707 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সওমুল বীদ অর্থাৎ প্রতি মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে সিয়াম রাখার নির্দেশ দিতেন এবং বলতেন, তা সারা বছর... মিনহাল (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,708 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। আল্লাহ্‌ তা‘আলা তাঁর কিতাবে... আবূ যার (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,709 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রতি মাসে তিন দিন সিয়াম রাখতেন, রাবী বলেন, আমি বললাম, মাসের কোন্‌ কোন্‌ দিন? তিনি বলেন, তিনি যে কোন... আয়িশা (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,710 আমি আয়িশা (রাঃ) এর নিকট নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তিনি একাধারে সিয়াম রেখেই যেতেন। এমনকি আমরা বলতাম,... আবূ সালামাহ (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,711 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে সিয়াম রেখে যেতেন, এমনকি আমরা বলতাম, তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না। আবার কখনো তিনি একাধারে রোযাহীন থাকতেন,... ইবনু আব্বাস (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,712 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রোযাসমূহের মধ্যে দাঊদ (আলাইহিস সালাম) এর সিয়াম আল্লহ্‌র নিকট অধিক প্রিয়। তিনি এক দিন সিয়াম রাখতেন এবং পরবর্তী... আবদুল্লাহ্‌ বিন আম্‌র (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,713 হে আল্লাহ্‌র রসূল! যে ব্যক্তি দু’ দিন সিয়াম রাখে এবং এক দিন রাখে না, তার সম্পর্কে আপনার অভিমত কী? তিনি বলেন, কেউ কি তার... উমার ইবনুল খাত্তাব (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,714 আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ নূহ (আলাইহিস সালাম) ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর সিয়াম রাখতেন। [১৭১৪] আবদুল্লাহ্‌ বিন আম্‌র (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,715 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর ছয় দিন সিয়াম রাখলো, তা পূর্ণ বছর সিয়াম রাখার সমতুল্য। “কেউ কোন সৎকাজ... রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মুক্ত দাস সাওবান (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,716 , রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সিয়াম রাখবে, তা যেন সারা বছর সিয়াম... আবূ আয়্যূব (রাঃ) সুনান ইবনে মাজাহ · হাদিস 1,717 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ্‌ ঐ দিনের বিনিময়ে জাহান্নামকে তার মুখমন্ডল থেকে সত্তর বছরের দূরত্বে... আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

এই অধ্যায়ে মোট 145টি হাদিস আছে। এখন প্রথম 80টি দেখানো হচ্ছে।