Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 2,053

জানাযা সম্পর্কিত

হাদিস 2,053
অধ্যায় 12 জানাযা সম্পর্কিত সহিহ হাদিস

বর্ণনাকারী

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ)

আরবি

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَسْبَاطٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْبَيْعَةِ أَلاَّ تَنُحْنَ فَمَا وَفَتْ مِنَّا غَيْرُ خَمْسٍ مِنْهُنَّ أُمُّ سُلَيْمٍ ‏.

বাংলা অনুবাদ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বায়‘আতের সময় আমাদের নিকট থেকে এ ওয়া‘দা নিয়েছেন- যেন আমরা বিলাপ করে কান্নাকাটি না করি। কিন্তু আমাদের মধ্যে পাঁচজন মহিলা ব্যতীত আর কেউই এ ওয়া‘দা পালন করতে পারেনি। উম্মু সুলায়ম (রাঃ) এদের অন্যতম। (ই.ফা. ২০৩২, ই.সে. ২০৩৮)