Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 2,721

হজ্জ

হাদিস 2,721
অধ্যায় 16 হজ্জ সহিহ হাদিস

বর্ণনাকারী

‘আয়িশাহ্ (রাঃ)

আরবি

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، عَنْ أَبِي الرِّجَالِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحُرْمِهِ حِينَ أَحْرَمَ وَلِحِلِّهِ قَبْلَ أَنْ يُفِيضَ بِأَطْيَبِ مَا وَجَدْتُ ‏.

বাংলা অনুবাদ

তিনি বলেন, যতদূর সম্ভব সর্বোৎকৃষ্ট সুগন্ধি দ্রব্যের সাহায্যে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে ইহরাম বাঁধার প্রাক্কালে এবং ইহরামমুক্ত হবার পর কিন্তু ত্বওয়াফে ইফাযাহ্ [১৬] করার পূর্বে সুগন্ধিযুক্ত করেছি। (ই.ফা. ২৬৯৮, ই.সে. ২৬৯৭)

নোট

[১৬] ১০ যিলহাজ্জ মিনা থেকে ফিরে এসে যে ত্বওয়াফ করা হয় এটাকে ত্বওয়াফে যিয়ারাহ্ বা ত্বওয়াফে ইফাযাহ্ বলা হয়।