Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 4,438

জিহাদ ও এর নীতিমালা

হাদিস 4,438
অধ্যায় 33 জিহাদ ও এর নীতিমালা সহিহ হাদিস

বর্ণনাকারী

আনাস (রাঃ)

আরবি

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ يَوْمَ أُحُدٍ ‏ "‏ اللَّهُمَّ إِنَّكَ إِنْ تَشَأْ لاَ تُعْبَدْ فِي الأَرْضِ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) উহূদের যুদ্ধের দিন বলেছিলেন, হে আল্লাহ! তুমি যদি চাও পৃথিবীতে তোমার ইবাদাত করা হবে না। [৩৩] (ই.ফা. ৪৩৯৬, ই.সে. ৪৩৯৬)

নোট

[৩৩] এ প্রার্থনায় আল্লাহ তা’আলার ফয়সালায় নিজেদের সপে দেয়া ফুটে উঠেছে। অন্য বর্ণনায় এ দু’আটি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বাদর দিবসে করেছিলেন বলে রয়েছে। সম্ভবত বাদর ও উহুদ উভয় যুদ্ধে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এ দু’আ করেছিলেন। (সহীহ মুসলিম- মুখতাসার শারহে নাবাবী, আল্লামা ওয়াহীদুজ্জামান ৫ম খণ্ড, ৭ পৃষ্ঠা)