Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 7,098

জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

হাদিস 7,098
অধ্যায় 53 জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা সহিহ হাদিস

বর্ণনাকারী

মিকদাদ ইবনুল আস্ওয়াদ (রাঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, কিয়ামাতের দিন সূর্যকে মানুষের সন্নিকটবর্তী করে দেয়া হবে। অবশেষে তা মানুষের এক মাইলের দূরত্বের মাঝে চলে আসবে।
বর্ণনাকারী সুলায়ম ইবনু ‘আমির (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি জানি না, (আরবি) শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে, জমিদের দূরত্ব, না ঐ শলাকা যা চোখে সুরমা দেয়া কাজে ব্যবহৃত হয়। মানুষ তাদের ‘আমাল অনুসারে ঘর্মের মাঝে ডুবে থাকবে। তাদের কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ কোমর পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে।
বর্ণনাকারী বলেন, এ সময় রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজ মুখের প্রতি ইঙ্গিত করলেন। (ই.ফা. ৬৯৪২, ই.সে. ৭০০০)