Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 1,457
সফরে সালাত সংক্ষিপ্ত করা
বর্ণনাকারী
ওয়াবারা ইব্ন আব্দুর রহমান (রাঃ)
আরবি
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا وَبَرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ «لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ، لَا يُصَلِّي قَبْلَهَا، وَلَا بَعْدَهَا»، فَقِيلَ لَهُ: مَا هَذَا؟ قَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ» --- [حكم الألباني] حسن صحيح لغيره
বাংলা অনুবাদ
তিনি বলেন, ইব্ন উমর (রাঃ) সফরে সালাত দু’ রাকআত থেকে বেশী আদায় করতেন না, দু’ রাকআতের আগেও কোন সালাত আদায় করতেন না এবং তার পরেও না। তখন তাঁকে বলা হল, এ কি রকম সালাত? তিনি বললেন, এ রকমই আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে করতে দেখেছি।
