Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 3,424

তালাক

হাদিস 3,424

বর্ণনাকারী

ইব্‌ন শিহাব (রহঃ)

আরবি

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ: سَمِعْتُ كَعْبًا، يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَقَالَ فِيهِ: إِذَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي وَيَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ» فَقُلْتُ: أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ؟ قَالَ: «بَلْ اعْتَزِلْهَا وَلَا تَقْرَبْهَا»، وَأَرْسَلَ إِلَى صَاحِبَيَّ بِمِثْلِ ذَلِكَ، فَقُلْتُ لِامْرَأَتِي: الْحَقِي بِأَهْلِكِ وَكُونِي عِنْدَهُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي هَذَا الْأَمْرِ «خَالَفَهُمْ مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ»

বাংলা অনুবাদ

আবদুর রহমান ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন কা’ব ইব্‌ন মালিক (রাঃ) আমাকে অবহিত করেছেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন কা’ব বলেছেন: আমি কা’ব (রাঃ)-কে তাঁর ঘটনা বর্ণনা করতে শুনেছি, যখন তিনি তাবূক যুদ্ধে রাসূলুল্লাহ (সাঃ)-এর সাথে যোগদান করা থেকে বিরত থাকেন। এতে তিনি বলেন : রাসূলুলাহ-এর দূত এসে আমাকে বললেন : রাসুলুল্লাহ আপনাকে আদেশ করেছেন যে, আপনি যেন আপনার স্ত্রীর থেকে দূরে থাকেন। তখন আমি বললাম : আমি তাকে তালাক দেব, না কি করবো ? তিনি বললেন : না, বরং তার থেকে দূরে থাকুন, তার সাথে সহবাস করবেন না। তখন আমি আমার স্ত্রীকে বললাম : তুমি তোমার পরিবারের নিকট যাও, তাদের নিকট থাক, যতক্ষণ না মহান মহিয়ান আল্লাহ তা’আলা এ ব্যাপারে কোন ফয়সালা করে দেন।