Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 3,679

বিশেষ দান

হাদিস 3,679

বর্ণনাকারী

নু‘মান (রাঃ) থেকে

আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ النُّعْمَانِ، قَالَ: انْطَلَقَ بِهِ أَبُوهُ يَحْمِلُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ مِنْ مَالِي كَذَا وَكَذَا، قَالَ: «كُلَّ بَنِيكَ نَحَلْتَ مِثْلَ الَّذِي نَحَلْتَ النُّعْمَانَ؟»

বাংলা অনুবাদ

তিনি বলেন: তাঁর পিতা তাঁকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট নিয়ে গেলেন এবং বললেন, আপনি সাক্ষী থাকুন আমি আমার ছেলে নু‘মানকে আমার এই এই মাল দান করেছি। তিনি বললেন: তুমি তোমার প্রত্যেক ছেলেকে অনুরূপ দান করেছ, যা নু‘মানকে করেছ?