Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 3,723

উমরারূপে দান করা

হাদিস 3,723

বর্ণনাকারী

যায়দ ইবন সাবিত (রাঃ)

আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنِي أَبِي أَنَّهُ عَرَضَ عَلَى مَعْقِلٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ حُجْرٍ الْمَدَرِيِّ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَعْمَرَ شَيْئًا فَهُوَ لِمُعْمَرِهِ مَحْيَاهُ وَمَمَاتَهُ، وَلَا تُرْقِبُوا، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِسَبِيلِهِ»

বাংলা অনুবাদ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন বস্তুর ‘উমরা’ করে, তা ঐ ব্যক্তির হয়ে যাবে যার জন্য তা করা হয় ...... তার হায়াত ও মওত সর্বাবস্থার জন্য। [রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] বলেনঃ তোমরা ‘রুক্‌বা’ করো না। আর যে ব্যক্তি কোন বস্তুতে রুক্‌বা করে, তবে তা তার বিধানমত চালু থাকবে।