Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 3,909
বর্গাচাষ
বর্ণনাকারী
নাফে’ (রাঃ)
আরবি
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، كَانَ ابْنُ عُمَرَ يَأْخُذُ كِرَاءَ الْأَرْضِ، فَبَلَغَهُ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ شَيْءٌ، فَأَخَذَ بِيَدِي فَمَشَى إِلَى رَافِعٍ وَأَنَا مَعَهُ، فَحَدَّثَهُ رَافِعٌ، عَنْ بَعْضِ عُمُومَتِهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ» فَتَرَكَ عَبْدُ اللَّهِ بَعْدُ
বাংলা অনুবাদ
ইব্ন উমর (রাঃ) জমির কেরায়া গ্রহণ করতেন। এরপর তাঁর নিকট রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) হতে কিছু সংবাদ পৌঁছায়। তিনি আমার হাত ধরে রাফে’ ইব্ন খাদীজা (রাঃ) -এর নিকট নিয়ে যান। রাফে’ ইব্ন খাদীজ (রাঃ) তাঁর চাচা হতে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। এরপর থেকে আবদুল্লাহ্ (রাঃ) জমির কেরায়া দেয়া পরিত্যাগ করেন।
