Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 5,456

আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা

হাদিস 5,456

বর্ণনাকারী

শাকাল ইব্‌ন হুমায়দ (রাঃ) তাঁর পিতা থেকে

আরবি

أَخْبَرَنَا عُبَيْدُ بْنُ وَكِيعِ بْنِ الْجَرَّاحِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ بِلَالِ بْنِ يَحْيَى، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي دُعَاءً أَنْتَفِعُ بِهِ، قَالَ: «قُلِ اللَّهُمَّ عَافِنِي مِنْ شَرِّ سَمْعِي وَبَصَرِي، وَلِسَانِي وَقَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي» يَعْنِي ذَكَرَهُ

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ! আমাকে কিছু দু’আ শিখিয়ে দিন, যা দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আমাকে কান, চোখ, জিহবা, অন্তর এবং পুরুষাঙ্গের অপকারিতা হতে রক্ষা করুন।