Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 5,465

আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা

হাদিস 5,465

বর্ণনাকারী

মুসলিম (রহঃ)

আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ يَعْنِي الشَّحَّامَ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ أَبِي بَكْرَةَ، أَنَّهُ كَانَ سَمِعَ وَالِدَهُ، يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَجَعَلْتُ أَدْعُو بِهِنَّ، فَقَالَ: يَا بُنَيَّ، أَنَّى عُلِّمْتَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قُلْتُ: يَا أَبَتِ سَمِعْتُكَ تَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ، فَأَخَذْتُهُنَّ عَنْكَ، قَالَ: فَالْزَمْهُنَّ يَا بُنَيَّ، «فَإِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهِنَّ فِي دُبُرِ الصَّلَاةِ»

বাংলা অনুবাদ

তাঁর পিতাকে প্রত্যেক নামাজের পর বলতে শুনতেন যে, হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরী, অভাব এবং কবরের আযাব হতে। আমিও এ দ্বারা দু’আ করতে আরম্ভ করলাম। তখন আমার পিতা বললেনঃ হে প্রিয় বৎস! এই দু’আ কোথা থেকে শিখলে? আমি বললামঃ হে পিতা! আমি আপনাকে এই দু’আ করতে শুনেছি প্রত্যেক নামাজের পর। আমি তা আপনার নিকটেই শিখেছি। তিনি বললেনঃ বেটা, এগুলোকে আঁকড়ে ধরবে। কেননা, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক নামাজের পর এগুলো দ্বারা দু’আ করতেন।