Sahih Bukhari
সহীহ বুখারী: হাদিস 6,742
উত্তরাধিকার
বর্ণনাকারী
হুযায়ল (রহঃ)
আরবি
عَمْرُو بْنُ عَبَّاسٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي قَيْسٍ عَنْ هُزَيْلٍ قَالَ قَالَ عَبْدُ اللهِ لأَ×قْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم للْابْنَةِ النِّصْفُ وَلِابْنَةِ الِابْنِ السُّدُسُ وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ
বাংলা অনুবাদ
তিনি বলেন “আবদুল্লাহ্ ইব্নু মাস’ঊদ (রাঃ) বলেছেন, আমি এতে সেই ফায়সালাই দেব যা নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছিলেন। অথবা তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কন্যার জন্য অর্ধেক আর পৌত্রীর জন্য ষষ্ঠাংশ। অতঃপর যা বাকী থাকবে তা বোনের জন্য।(আধুনিক প্রকাশনী- ৬২৭৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৮৬)
