Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 2,749
ওয়ারিসী স্বত্ব বণ্টন
বর্ণনাকারী
আবদুল্লাহ বিন উমর(রাঃ)
আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ لَهِيعَةَ، عَنْ عُقَيْلٍ، أَنَّهُ سَمِعَ نَافِعًا، يُخْبِرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا كَانَ مِنْ مِيرَاثٍ قُسِمَ فِي الْجَاهِلِيَّةِ فَهُوَ عَلَى قِسْمَةِ الْجَاهِلِيَّةِ وَمَا كَانَ مِنْ مِيرَاثٍ أَدْرَكَهُ الإِسْلاَمُ فَهُوَ عَلَى قِسْمَةِ الإِسْلاَمِ " .
বাংলা অনুবাদ
রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যেসব ওয়ারিসী স্বত্ব জাহিলী যুগে বন্টিত হয়েছে তা সেই জাহিলী যুগের বন্টন নীতি অনুযায়ী বহাল থাকবে। আর যে সকল ওয়ারিসী স্বত্ব ইসলামী যুগে উদ্ভূত হয়েছে তা ইসলামের বন্টন নীতি অনুযায়ী বন্টিত হবে। [২৭৪৯] তাহকীক আলবানীঃ সহীহ।
