Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 3,555

ত্বলাক্ব

হাদিস 3,555
অধ্যায় 19 ত্বলাক্ব সহিহ হাদিস

বর্ণনাকারী

আইয়ুব (রহঃ)-এর সূত্রে এ সানাদ

আরবি

وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ فَسَأَلَ عُمَرُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا حَتَّى يُطَلِّقَهَا طَاهِرًا مِنْ غَيْرِ جِمَاعٍ وَقَالَ ‏ "‏ يُطَلِّقُهَا فِي قُبُلِ عِدَّتِهَا ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

এ সানাদের হাদীসে রাবী বলেছেন, পরে ‘উমার (রাঃ) এ বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলে তিনি তাকে পুনঃগ্রহণ করে নেয়ার জন্য তাঁর (ইবনু ‘উমারের) প্রতি আদেশ প্রদান করলেন। যাতে অবশেষে তাকে (স্ত্রীকে) যৌন সঙ্গমবিহীন তুহর (পবিত্র) অবস্থায় ত্বলাক্ব দিতে পারে। তিনি (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) আরো বললেন, তার (স্ত্রীর) ‘ইদ্দাত (এর সময়) এর পূর্ব ভাগে (আগমন কালে) তাকে ত্বলাক্ব দিবে। (ই.ফা. ৩৫২৭, ই.সে. ৩৫২৬)