Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 3,601

ত্বলাক্ব

হাদিস 3,601

বর্ণনাকারী

ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ)

আরবি

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ، رُزَيْقٍ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ طَلَّقَنِي زَوْجِي ثَلاَثًا فَأَرَدْتُ النُّقْلَةَ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ انْتَقِلِي إِلَى بَيْتِ ابْنِ عَمِّكِ عَمْرِو بْنِ أُمِّ مَكْتُومٍ فَاعْتَدِّي عِنْدَهُ ‏"‏ ‏.‏

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমার স্বামী আমাকে তিন ত্বলাক্ব দিলেন। এতে আমি তার ঘর থেকে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা করলাম। (এ পর্যায়ে) আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে গেলাম। তিনি বললেন, তুমি তোমার চাচাত ভাই ‘আম্‌র ইবনু উম্মু মাকতূমের বাড়িতে চলে যাও এবং তাঁর ঘরেই ইদ্দাত পালন করতে থাক। (ই.ফা. ৩৫৭১, ই.সে. ৩৫৭১)