Sahih Muslim
সহীহ মুসলিম: হাদিস 4,991
কুরবানী
বর্ণনাকারী
আবূ ‘উবায়দ (রহঃ)
আরবি
حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ، قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَأْكُلَ مِنْ لُحُومِ نُسُكِنَا بَعْدَ ثَلاَثٍ .
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগে সলাত আদায় করলেন এবং বললেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে তিনদিনের পর কুরবানীর গোশ্ত খেতে বারণ করেছেন। (ই.ফা. ৪৯৩৬, ই.সে. ৪৯৪১)
