Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 7,087

জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

হাদিস 7,087

বর্ণনাকারী

উম্মু সালামার মুক্তদাস ‘আবদুল্লাহ ইবনু রাফি’ (রহঃ)

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা্ (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সেদিন আর খুব বেশি দূরে নয়, অচিরেই তোমরা এক সম্প্রদায় দেখতে পাবে, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক। সকাল অতিবাহিত হবে তাদের আল্লাহর গযবের মধ্যে এবং সন্ধ্যা যাপন হবে আল্লাহর অভিশাপের মধ্যে। (ই.ফা. ৬৯৩১, ই.সে. ৬৯৮৯)