Sunan Ibn Majah
সুনান ইবনে মাজাহ: হাদিস 3,407
পানীয় ও পানপাত্র
বর্ণনাকারী
আয়িশাহ (রাঃ),
আরবি
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، حَدَّثَتْنِي رُمَيْثَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ أَتَعْجِزُ إِحْدَاكُنَّ أَنْ تَتَّخِذَ كُلَّ عَامٍ مِنْ جِلْدِ أُضْحِيَّتِهَا سِقَاءً ثُمَّ قَالَتْ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُنْبَذَ فِي الْجَرِّ وَفِي كَذَا وَفِي كَذَا إِلاَّ الْخَلَّ .
বাংলা অনুবাদ
তোমাদের মধ্যে কোন মহিলা কি প্রতি বছর তার কোরবানির পশুর চামড়া দিয়ে একটি মশক বানাতে সক্ষম নয়? তিনি পুনরায় বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাটির কলসে এবং এরূপ এরূপ পাত্রে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন, অবশ্য সিরকা বানানো যেতে পারে। [৩৪০৭] তাহকীক আলবানীঃ সানাদটি দুর্বল।
