Sahih Muslim

সহীহ মুসলিম: হাদিস 1,944

দুই ঈদের সালাত

হাদিস 1,944

বর্ণনাকারী

উবায়দুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)

আরবি

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ فَقَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا بِـ ‏{‏ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ‏}‏ وَ ‏{‏ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏}

বাংলা অনুবাদ

উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ)-কে জিজ্ঞেস করেছেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিত্বর ও আযহার সলাতে কি ক্বিরাআত পাঠ করতেন? আবূ ওয়াক্বিদ (রাঃ) বললেন, তিনি এতে “ক্বাফ, ওয়াল কুরআ-নিল মাজীদ” (সূরাহ ক্বাফ) এবং “ইক্বতারাবাতিস্‌ সা-‘আতু ওয়ান্‌ শাক্বক্বাল ক্বামার” (সূরাহ্‌ ক্বামার) পাঠ করতেন। (ই.ফা. ১৯২৯, ই.সে. ১৯৩৬)