Sunan Abu Dawood

সুনান আবু দাউদ: হাদিস 3,721

পানীয় দ্রব্য প্রসঙ্গে

হাদিস 3,721

বর্ণনাকারী

আনসার গোত্রের ঈসা ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) হতে তার পিতা সূত্র

আরবি

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ عِيسَى بْنِ عَبْدِ اللَّهِ، - رَجُلٍ مِنَ الأَنْصَارِ - عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا بِإِدَاوَةٍ يَوْمَ أُحُدٍ فَقَالَ ‏ "‏ اخْنُثْ فَمَ الإِدَاوَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ شَرِبَ مِنْ فِيهَا ‏.‏

বাংলা অনুবাদ

উহুদ যুদ্ধের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চামড়ার একটি ছোট মশক নিয়ে আহবান করলেন। তিনি বললেনঃ পাত্রের মুখ উল্টাও। অতঃপর তিনি এর মুখ দিয়ে পানি পান করলেন। [৩৭২১]