Sunan Abu Dawood
সুনান আবু দাউদ: হাদিস 3,784
খাদ্যদ্রব্য
বর্ণনাকারী
ক্বাবীসাহ ইবনু হুলব (রহঃ) হতে তার পিতার সূত্র
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করতে শুনেছি, সে বললো, এমন খাবার আছে কি যা আমি অপছন্দ করবো? তিনি বললেনঃ তোমার মনে যেন কোন হালাল বস্তু সংশয় সৃষ্টি না করে। তাহলে তুমি নাসারাদের সদৃশ হবে। কেননা তারা প্রত্যেক জিনিসে সংশয় বোধ করতো। [৩৭৮৪]
