সুনান আবু দাউদ

কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ

হাদিস 1,401 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কুরআনের মধ্যে পনেরটি সিজদা পাঠ করিয়েছেন। তন্মধ্যে সূরাহ মুফাস্‌সলে তিনটি এবং সূরাহ হাজ্জের মধ্যে দু’টি। [১৪০১] ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ... হাদিস 1,402 আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করি, হে আল্লাহর রসূল! সূরাহ হাজ্জে কি দু’টি সিজদা রয়েছে? তিনি বলেন, হাঁ। যে ব্যক্তি এ দু’টি সিজদা আদায় করবে না... হাদিস 1,403 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আগমনের পর মুফাস্‌সলের কোথাও সিজদা করেননি। [১৪০৩] দুর্বল : মিশকাত (১০৩৪)। হাদিস 1,404 তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সম্মুখে সূরাহ নাজ্‌ম তিলাওয়াত করেছি কিন্তু তিনি এ সূরাহ্‌তে সিজদা করেননি। হাদিস 1,405 পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, যায়িদ (রাঃ) ইমাম হওয়া সত্ত্বেও সিজদা করেননি। [১৪০৫] হাদিস 1,406 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরাহ নাজ্‌ম তিলাওয়াতের পর সিজদা করলে উপস্থিত সকলেই সিজদা করলো। কিন্তু এক ব্যক্তি সিজদা না করে এক মুষ্টি কংকর অথবা মাটি স্বীয় কপালের... হাদিস 1,407 তিনি বলেন, আমরা রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে ‘ইযাস-সামাউন শাককাত্‌ এবং ‘ইক্বরা বিসমি রব্বিকাল্লাযী খালাক্বা’ সূরাহ দু’টিতে সিজদা করেছি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ হুরায়রা (রাঃ)... হাদিস 1,408 তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-এর সাথে ‘ইশার সলাত আদায় করি। তিনি সূরাহ ‘ইযাস্‌-সামাউন শাক্কাত’ তিলাওয়াত করে সিজদা করলেন। আমি তাকে বলি, এ সিজদা কিসের? তিনি বললেন, আমি... হাদিস 1,409 তিনি বলেন, সূরাহ সোয়াদের সিজদা আবশ্যক নয়। তবে আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এখানে সিজদা করতে দেখেছি। সহীহ : বুখারী। হাদিস 1,410 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিম্বারের উপর ‘সূরাহ সোয়াদ’ তিলাওয়াতকালে সিজদার আয়াত পৌছলে নীচে নেমে সিজদা করলে লোকজনও তাঁর সাথে সিজদা করলো। অতঃপর আরেক দিন তিনি... হাদিস 1,411 রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ বিজয়ের বছরে (বিজয়ের দিন) সিজদার আয়াত পাঠ করলে উপস্থিত সকলেই সিজদা করলো। তাদের মধ্যে কেউ আরোহী ছিলো এবং কেউ ছিলো মাটিতে সিজদাকারী।... হাদিস 1,412 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সামনে সূরাহ পড়লেন। ইবনু নুমাইর বলেন, সলাতের বাইরে, অতঃপর উভয় বর্ণনাকারী বর্ণনা করেন, তিনি সিজদা করলে আমরাও তাঁর সাথে সিজদা... হাদিস 1,413 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সামনে কুরআন পড়ার সময় সিজদার আয়াত অতিক্রমকালে তাকবীর বলে সিজদা করতেন এবং আমরাও সিজদা করতাম। [১৪১৩] ‘আবদুর রায্‌যাক বলেন, ইমাম... হাদিস 1,414 তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে কুরআন তিলাওয়াতের সিজদা করতেন এবং সিজদাতে বারবার বলতেন : ‘সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাক্বাহু ওয়া শাক্‌কা সাম্‌‘আহু ওয়া বাসরহু, বি-হাওলিহী ওয়া... হাদিস 1,415 যখন আমরা কাফেলার সাথে মদিনায় আসি তখন ফজরের সলাতের পর আমি লোকদেরকে ওয়ায করতাম, এ সময় সিজদার আয়াত পাঠ করলে আমি সিজদা করতাম। ইবনু ‘উমার (রাঃ) আমাকে পরপর...