সুনান আদ-দারিমী
পরিচ্ছেদ ২২: হাদিস ৪২১-৪৪০
এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।
এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
মূল আরবি
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ، عَنْ بَقِيَّةَ، قَالَ: حَدَّثَنِي حَبِيبُ بْنُ صَالِحٍ، قَالَ: مَا خِفْتُ أَحَدًا مِنَ النَّاسِ، مَخَافَتِي خَالِدَ بْنَ مَعْدَانَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪২১. হাবীব ইবনু সালিহ বলেন: খালিদ ইবনু মা’দানকে আমি যত বেশি ভয় পাই, আর কোনও লোককে আমি এতো বেশি ভয় পাই না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক ।)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُغِيرَةَ، قَالَ: كُنَّا نَهَابُ إِبْرَاهِيمَ هَيْبَةَ الْأَمِيرِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪২২. মুগীরাহ বলেন: আমরা ইবরাহীমকে ঠিক তেমনই শ্রদ্ধা/ভয় করতাম, যেমন আমীর (শাসক) কে শ্রদ্ধা/ভয় করতাম।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ফাসাওয়ী, আল মারিফাহ ২/৬০৪; খতীব, আলজামি’ নং ২৯৭।
মূল আরবি
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، قَالَ: حَدَّثَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ، يَوْمًا بِحَدِيثٍ، فَقُمْتُ إِلَيْهِ فَاسْتَعَدْتُهُ، فَقَالَ: مَا كُلَّ سَاعَةٍ أَحْلُبُ فَأُشْرَبُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪২৩. আইয়ুব বলেন: একদিন সাঈদ ইবনু জুবাইর একটি হাদীস বর্ণনা করলেন। তারপর (অন্য সময়) আমি তার নিকট গিয়ে সেটি আবার বলার জন্য তাঁকে অনুরোধ করলাম [1]। তিনি তখন বললেন: ‘আমি সর্বদা কেবল দুগ্ধ দোহন করার সময়ই পান করি’ (সময়মত হাদীস বর্ণনা করি, যখন তখন নয়)।[2]
[1] ফাতহুল মান্নানে এরূপই অর্থ করা হয়েছে -অনুবাদক।
[2] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৯/১০৫ নং ৬৬৮৮; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৭৮০; খতীব, আলজামি’ নং ৯৭৪।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ الْمُغِيرَةِ، وَيَحْيَى بْنُ ضُرَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي قَيْسٍ، عَنْ عَطَاءٍ، أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ كَرِهَ الْحَدِيثَ فِي الطَّرِيقِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :في إسناده علتان: ضعف محمد بن حميد وسماع عمرو بن أبي قيس متأخر من عطاء
বাংলা অনুবাদ
৪২৪. আতা বলেন: আবু আব্দুর রহমান (আস সুলামী) রাস্তার উপর হাদীস বর্ণনা করা অপছন্দ করতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এ সনদে দু’টি ত্রুটি বিদ্যমান। মুহাম্মদ ইবনু হামীদ যঈফ এবং আতা হতে আমর বিন আবী কায়েস কিছু শ্রবণ করা হতে পিছিয়ে রয়েছেন।
তাখরীজ: খতীব, আল জামি’ নং ৩৯৫।
মূল আরবি
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ ضُرَيْسٍ، حَدَّثَنَا أَبُو سِنَانٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ: كُنَّا عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، " فَحَدَّثَ بِحَدِيثٍ، فَقَالَ لَهُ رَجُلٌ: مَنْ حَدَّثَكَ هَذَا - أَوْ مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ - فَغَضِبَ وَمَنَعَنَا حَدِيثَهُ حَتَّى قَامَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : إسناده جيد
বাংলা অনুবাদ
৪২৫. হাবীব ইবনু আবী ছাবিত বলেন: আমরা সাঈদ ইবনু জুবাইর এর নিকট ছিলাম তখন তিনি একটি হাদীস বর্ণনা করলেন। অত:পর কোনো এক ব্যক্তি তাকে বলল, কে এ হাদীস আপনাকে বর্ণনা করেছে?- কিংবা, আপনি এ হাদীস কার নিকট শুনেছেন? তখন তিনি রাগান্বিত হলেন এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করা হতে বিরত রইলেন, এমনকি তিনি উঠে পড়লেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ জাইয়েদ (উত্তম)।
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক ।)
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: لَوْ رَفَقْتُ بِابْنِ عَبَّاسٍ، لَأَصَبْتُ مِنْهُ عِلْمًا كَثِيرًا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪২৬. যুহরী হতে বর্ণিত, আবু সালামাহ বলেন: আমি যদি ইবনু আব্বাসের সাহচার্য লাভ করতে পারতাম তবে আমি তাঁর থেকে অনেক ইলম অর্জন করতে পারতাম।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: ফাসাওয়ী, আল মারিফাহ ১/৫৫৯; খতীব, আল জামি’ নং ৩৮৫; দেখুন জামি’ বায়ানিল ইলম ১/১৫৬ ও পরবর্তী ৫৮৭ নং হাদীস।
মূল আরবি
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَنبَأَنَا بَقِيَّةُ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، قَالَتْ: «مَا رَأَيْتُ أَحَدًا أَكْرَمَ لِلْعِلْمِ مِنْ أَبِي
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف بقية بن الوليد مدلس وقد عنعن
বাংলা অনুবাদ
৪২৭. উম্মু আব্দুল্লাহ বিনতে খালিদ বলেন: আমি আমার পিতার চেয়ে ইলমকে অধিক সম্মান করতে আর কাউকে দেখিনি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। বাকীয়াহ বিন ওয়ালিদ মুদাল্লিস সে ‘আন‘আন পদ্ধতিতে বর্ণনা করেছেন। (তবে অন্য একটি সহীহ সনদে অনুরূপ বর্ণিত হয়েছে। তাখরীজ দেখুন।- অনুবাদক)
তাখরীজ: আহমদ, আল জামি’ ফিল ইলাল ১/৩১৭ নং ২৪০৯; বুখারী, আল কাবীর ৩/১৭৬; এর সনদ সহীহ।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَ: قُلْتُ لِطَاوُسٍ: إِنَّ فُلَانًا حَدَّثَنِي بِكَذَا وَكَذَا: قَالَ إِنْ كَانَ صَاحِبُكَ مَلِيًّا، فَخُذْ عَنْهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن من أجل سليمان بن موسى الأموي
বাংলা অনুবাদ
৪২৮. আওযাঈ সুলাইমান্ বিন মুসা হতে বর্ণনা করেন, তিনি বলেন: আমি তাউসকে বললাম: অমুক ব্যক্তি আমাকে এমন এমন হাদীস বর্ণনা করেছেন। তিনি বললেন: সে যদি তোমার দীর্ঘদিনের সাথী হয়, তবে তার নিকট হতে হাদীস গ্রহণ করতে পারো।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান সুলাইমান বিন মুসার কারণে।
তাখরীজ: উকাইলী, আদ দুয়াফা ১/১২; আবী যুর’আহ, তারীখ নং ৬০১; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৪২৬; খতীব, আল কিফায়াহ পৃ: ১৩২ যঈফ সনদে।... সামনে অপর একটি হাদীস আসছে ৪৩৯ নং এ।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، قَالَ: قَالَ سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، لَا يُحَدِّثْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَّا الثِّقَاتُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪২৯. মিস’আর বলেন, সাঈদ ইবনু ইবরাহীম বলেন: নির্ভরযোগ্য বর্ণনাকারী ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কেউ যেন হাদীস বর্ণনা না করে।[1]
[1]এর সনদ সহীহ।
তাখরীজ: খতীব, কিফায়াহ পৃ: ৩২; আবু যুর’আহ, তারীখ নং ১৪৮৩; মুসলিম, মুকাদ্দিমাহ ১/১৫।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: «كَانُوا لَا يَسْأَلُونَ عَنِ الْإِسْنَادِ، ثُمَّ سَأَلُوا بَعْدُ لِيَعْرِفُوا مَنْ كَانَ صَاحِبَ سُنَّةٍ أَخَذُوا عَنْهُ، وَمَنْ لَمْ يَكُنْ صَاحِبَ سُنَّةٍ، لَمْ يَأْخُذُوا عَنْهُ» قَالَ أَبُو مُحَمَّدٍ: مَا أَظُنُّهُ سَمِعَهُ مِنْ عَاصِمٍ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف من أجل محمد بن حميد. وفيه شبهة انقطاع بين جرير وبين عاصم
বাংলা অনুবাদ
৪৩০. ইবনু সীরীন বলেন: তারা (হাদীসের) সনদ সম্পর্কে প্রশ্ন করতেন না। তারপর থেকে তারা (বর্ণনাকারীর) পরিচয় লাভের উদ্দেশ্যে প্রশ্ন করা শুরু করলেন। যদি বর্ণনাকারী আহলুস সুন্নাহ’র অন্তর্ভুক্ত হতো, তবে তার থেকে তারা হাদীস গ্রহণ করতেন। আর যে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত না হতো, তার থেকে তারা হাদীস গ্রহণ করতেন না।
আবু মুহাম্মদ (দারেমী) বলেন: আমার ধারণা তিনি ( পরবর্তী বর্ণনাকারী জারীর) আসিম থেকে হাদীস শ্রবণ করেননি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, কারণ, মুহাম্মদ্ ইবনু হুমাইদ যঈফ। আর জারীর ও আসেমের মাঝে ‘ইনকিতা’ বা বিচ্ছিন্নতা’র সম্ভাবনা রয়েছে। (তবে তাখরীজে zwj;মুহাক্বিক্বের আলোচনা থেকে বুঝা যায়, খতীব ও আবূ নুয়াইমের সনদটি হাসান পরzwnj;্যায়ের। আল্লাহু আ’লামু।- অনুবাদক)
তাখরীজ: খতীব, কিফায়াহ পৃ: ১২২ দুটি সনদে; আবু নুয়াইম, হিলইয়া ২/২৭৮ যার রাবীগণ নির্ভরযোগ্য।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، قَالَ: قَالَ: مُحَمَّدُ بْنُ سِيرِينَ، «مَا حَدَّثْتَنِي، فَلَا تُحَدِّثْنِي عَنْ رَجُلَيْنِ، فَإِنَّهُمَا لَا يُبَالِيَانِ، عَمَّنْ أَخَذَا حَدِيثَهُمَا» قَالَ أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ: لَا أَظُنُّهُ سَمِعَهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف
বাংলা অনুবাদ
৪৩১. মুহাম্মদ ইবনু সীরীন বলেন:nbsp; তুমি যখন আমার নিকট হাদীস করবে, (জনৈক) zwj;দু’ব্যক্তি থেকে আমার নিকট হাদীস বর্ণনা করো না, কারণ তারা তাদের হাদীসসমূহ কার নিকট থেকে গ্রহণ করছে সেই ব্যাপারে তারা কোনো পরোয়া করে না।
আবু মুহাম্মদ আব্দুল্লাহ বলেন: আমার ধারণা, তিনি তার নিকট হাদীস শ্রবণ করেননি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। পূর্বের টীকা দেখুন।
তাখরীজ: মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ করেন নি-অনুবাদক।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، قَالَ: قَالَ إِبْرَاهِيمُ، إِذَا حَدَّثْتَنِي، فَحَدِّثْنِي عَنْ أَبِي زُرْعَةَ، فَإِنَّهُ حَدَّثَنِي بِحَدِيثٍ ثُمَّ سَأَلْتُهُ بَعْدَ ذَلِكَ بِسَنَةٍ فَمَا خَرمَ مِنْهُا حَرْفًا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف من أجل محمد بن حميد
বাংলা অনুবাদ
৪৩২. আম্মারাহ ইবনু কা’কা’ থেকে বর্ণিত, ইবরাহীম বলেন: তুমি আমার নিকট হাদীস বর্ণনা করলে আবু যুর’আহ’ থেকে হাদীস বর্ণনা করবে। কেননা, তিনি আমার নিকট হাদীস বর্ণনা করেছিলেন। তারপর আমি একবছর পর আবার সেটি তাকে জিজ্ঞেস করি। তখন তিনি (পূর্বে যেভাবে বর্ণনা করেছিলেন) তা থেকে একটি হরফও কম করেননি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, কেননা মুহাম্মদ ইবনু হুমাইদ যঈফ।
তাখরীজ: তিরযিমী, আল ইলাল (তার জামি’ গ্রন্থের সাথে সংযুক্ত) ৫/৫১।
মূল আরবি
أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: إِنَّ هَذَا الْعِلْمَ، دِينٌ، فَلْيَنْظُرِ الرَّجُلُ، عَمَّنْ يَأْخُذُ دِينَهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪৩৩. ইবনু আউন হতে বর্ণিত, মুহাম্মদ (ইবনু সীরীন) বলেন: এ ইলমই (হাদীসের সনদ সম্পর্কিত জ্ঞান) হলো দীন। সুতরাং কোনো লোক যেনো লক্ষ্য রাখে, সে কার নিকট হতে তার দীন গ্রহণ করছে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: এর তাখরীজ করা হয়েছে ২৯৯ নং হাদীসে এবং সামনে আসছে ৪৩৮ নং এ।
মূল আরবি
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هُشَيْمٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: كَانُوا إِذَا أَتَوْا الرَّجُلَ لِيَأْخُذُوا عَنْهُ، نَظَرُوا إِلَى صَلَاتِهِ، وَإِلَى سَمْتِهِ، وَإِلَى هَيْئَتِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح فقد صرح هشيم بالتحديث في الطريق التالي
বাংলা অনুবাদ
৪৩৪. মুগীরাহ হতে বর্ণিত, ইবরাহীম বলেন: যখন তারা কোনো লোকের নিকট হতে হাদীস সংগ্রহের জন্য আসতেন, তখন তারা তার সালাত, তার আচার-আচরণ বা বেশ-ভূষা এবং তার গঠনাকৃতি লক্ষ্য করতেন। [1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আবু নুয়াইম, হিলইয়া ৪/২২৫; খতীব, আলজামি’ নং ১৩৬; দেখুন পরবর্তী হাদীসের টীকা।
মূল আরবি
خْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَنبَأَنَا هُشَيْمٌ، أَنبَأَنَا مُغِيرَةُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: كَانُوا إِذَا أَتَوْا الرَّجُلَ يَأْخُذُونَ عَنْهُ الْعِلْمَ، نَظَرُوا إِلَى صَلَاتِهِ، وَإِلَى سَمْتِهِ، وَإِلَى هَيْئَتِهِ، ثُمَّ يَأْخُذُونَ عَنْهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
বাংলা অনুবাদ
৪৩৫. মুগীরাহ হতে বর্ণিত, ইবরাহীম বলেন: যখন তারা কোনো লোকের নিকট হতে ইলম অর্জনের জন্য আসতেন, তখন তারা তার সালাত, তার আচার-আচরণ বা বেশ-ভূষা এবং তার গঠনাকৃতি লক্ষ্য করতেন। (তার এসবে সন্তুষ্ট হলে) তারপর তারা তার নিকট থেকে হাদীস গ্রহণ করতেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আবী হাতিম, জারহু ওয়াত তা’দীল ২/১৬; খতীব, আল কিফায়াহ পৃ: ১৫৭।
মূল আরবি
أخْبرنا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ رَوْحٍ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، نَحْوَ حَدِيثِ إِبْرَاهِيمَ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح إلى الحسن
বাংলা অনুবাদ
৪৩৬. হিশাম হতে বর্ণিত, তিনি হাসান হতেও ইবরাহীমের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।[1]
[1] তাহক্বীক্ব; হাসান পর্যন্ত এর সনদ সহীহ।
তাখরীজ: পূর্বের হাদীসটি দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَنبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ الرَّبِيعِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: " كُنَّا نَأْتِي الرَّجُلَ، لِنَأْخُذَ عَنْهُ، فَنَنْظُرُ إِذَا صَلَّى، فَإِنْ أَحْسَنَهَا، جَلَسْنَا إِلَيْهِ، وَقُلْنَا: هُوَ لِغَيْرِهَا أَحْسَنُ. وَإِنْ أَسَاءَهَا، قُمْنَا عَنْهُ، وَقُلْنَا: هُوَ لِغَيْرِهَا أسْوأُ " قَالَ أَبُو مَعْمَرٍ: لَفْظُهُ نَحْوُ هَذَا
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن
বাংলা অনুবাদ
৪৩৭. রবী’ হতে বর্ণিত, আবুল আ’লিয়া বলেন: আমরা যখন লোকের থেকে হাদীস গ্রহণের জন্য যেতাম, তখন সালাত আদায়ের সময় তার দিকে লক্ষ্য করতাম। সে তার সালাত সুন্দর করে আদায় করলে আমরা তার নিকট বসতাম এবং (মনে মনে) বলতাম: সে সালাত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হয়তো আরও অধিক উত্তম। আর সে সালাত আদায় সঠিকভাবে না করলে আমরা তার থেকে (হাদীস গ্রহণ না করে) উঠে যেতাম এবং বলতাম: সে সালাত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে হয়তো আরও অধিক মন্দ। মা’মার (বর্ণনাকারী) বলেন: তার শব্দগুলো এরকমই।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান।
তাখরীজ: রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৪৩০; আবু নুয়াইম, হিলইয়া ২/২২০।
মূল আরবি
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: لَا أَدْرِي سَمِعْتُهُ مِنْهُ أَوْ لابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ «إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ، فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني : أثر صحيح
বাংলা অনুবাদ
৪৩৮. ইবনু আউন থেকে বর্ণিত, মুহাম্মদ (ইবনু সীরীন) বলেন: এ ইলমই হলো দীন। সুতরাং তোমরা লক্ষ্য করো কার নিকট হতে তোমরা তোমাদের দীন গ্রহণ করছো।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এ হাদীসটি সহীহ।
তাখরীজ: এটি ৩৯৯, ৪৩৩ নং এ গত হয়েছে, পূর্ণ তাখরীজের জন্য সেখানে দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَ: قُلْتُ لِطَاوُسٍ إِنَّ فُلَانًا حَدَّثَنِي بِكَذَا وَكَذَا، قَالَ: فَإِنْ كَانَ صَاحِبُكَ، مَلِيًّا، فَخُذْ عَنْهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده حسن
বাংলা অনুবাদ
৪৩৯. সুলাইমান ইবনু মূসা বলেন: আমি তাউসকে বললাম: অমুক ব্যক্তি আমাকে এমন এমন হাদীস বর্ণনা করেছেন। তিনি বললেন: সে যদি তোমার দীর্ঘদিনের সাথী হয়, তবে তার নিকট হতে হাদীস গ্রহণ করতে পারো।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান।
তাখরীজ: এটি ৪২৮ নং এ গত হয়েছে, পূর্ণ তাখরীজের জন্য সেখানে দেখুন।
মূল আরবি
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ حُجَيْرٍ، عَنْ طَاوُسٍ، قَالَ: جَاءَ بُشَيْرُ بْنُ كَعْبٍ إِلَى ابْنِ عَبَّاسٍ فَجَعَلَ يُحَدِّثُهُ، فَقَالَ: ابْنُ عَبَّاسٍ «أَعِدْ عَلَيَّ الْحَدِيثَ الْأَوَّلَ» قَالَ لَهُ بُشَيْرٌ: مَا أَدْرِي عَرَفْتَ حَدِيثِي كُلَّهُ، وَأَنْكَرْتَ هَذَا، أَوْ عَرَفْتَ هَذَا، وَأَنْكَرْتَ حَدِيثِي كُلَّهُ؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّا كُنَّا نُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ لَمْ يَكُنْ يُكْذَبُ عَلَيْهِ، فَلَمَّا رَكِبَ النَّاسُ الصَّعْبَ وَالذَّلُولَ، تَرَكْنَا الْحَدِيثَ عَنْهُ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده قوي
বাংলা অনুবাদ
৪৪০. তাউস বলেন: বুশাইর ইবনু কা’ব, ইবনু আব্বাসের নিকট এসে হাদীস বর্ণনা করা শুরু করে দিল। তখন ইবনু আব্বাস বললেন: আমাকে প্রথম হাদীসটি আবার শোনাও। বুশাইর তাকে বলল: আমি বুঝতে পারছি না, আপনি আমার সকল হাদীস স্বীকৃতি দিলেন, শুধুমাত্র এটি প্রত্যাখ্যান করলেন; নাকি- এ হাদীসটি স্বীকৃত দিলেন, আর আমার বর্ণিত অন্যান্য সকল হাদীস প্রত্যাখ্যান করলেন। তখন ইবনু আব্বাস বললেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে হাদীস বর্ণনা করতাম, যখন তাঁর উপর মিথ্যারোপ করা হতো না। এরপর লোকদের উপর জটিলতা ও হীনতা চেপে বসলো, ফলে আমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদীস বর্ণনা করা পরিত্যাগ করলাম।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ শক্তিশালী।
তাখরীজ: মুসলিম, মুকাদ্দিমাহ ১/১২-১৩; আবু যুর’আহ, তারীখ নং ১৪৮৬; ইবনু আদী, আল কামিল ১/৬১-৬২; পরবর্তী হাদীসটি দেখুন।
