Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 2,404

সাওম (রোযা)

হাদিস 2,404

বর্ণনাকারী

আবূ যর (রাঃ)

আরবি

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: أَوْصَانِي حَبِيبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثَةٍ لَا أَدَعُهُنَّ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى أَبَدًا: «أَوْصَانِي بِصَلَاةِ الضُّحَى، وَبِالْوَتْرِ قَبْلَ النَّوْمِ، وَبِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ» --- [حكم الألباني] صحيح ق دون قوله لا أدعهن أبدا وعند خ معناه

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)) আমাকে তিনটি আমলের ওসীয়্যত করেছেন; ইনশাআল্লাহ্ আমি সেগুলো কখনো পরিত্যাগ করব না। তিনি আমাকে চাশতের সালাত এবং নিদ্রা যাওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করার আর প্রত্যেক মাসে তিন দিন সাওম (রোযা) পালন করার ওসীয়্যত করেছেন।