Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 3,331

নিকাহ্‌

হাদিস 3,331

বর্ণনাকারী

বারা’ (রাঃ)

আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ السُّدِّيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ الْبَرَاءِ، قَالَ: لَقِيتُ خَالِي وَمَعَهُ الرَّايَةُ، فَقُلْتُ: أَيْنَ تُرِيدُ؟ قَالَ: «أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ مِنْ بَعْدِهِ أَنْ أَضْرِبَ عُنُقَهُ، أَوْ أَقْتُلَهُ»

বাংলা অনুবাদ

তিনি বলেনঃ আমি আমার মামার সাথে সাক্ষাৎ করলাম, তখন তাঁর সাথে একখানা ঝাণ্ডা ছিল। আমি বললামঃ আপনি কোথায় যাচ্ছেন ? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এমন এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন, যে ব্যক্তি তাঁর পিতার মৃত্যুর পর তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে , তার গর্দান উড়িয়ে দেয়ার জন্য, অথবা (তিনি বলেছেন) তাকে হত্যা করার জন্য।