Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 3,478
তালাক
বর্ণনাকারী
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ)
আরবি
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا مِنْ بَنِي فَزَارَةَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَمَا أَلْوَانُهَا؟» قَالَ: حُمْرٌ، قَالَ: «فَهَلْ فِيهَا مِنْ أَوْرَقَ؟» قَالَ: إِنَّ فِيهَا لَوُرْقًا، قَالَ: «فَأَنَّى تَرَى أَتَى ذَلِكَ؟» قَالَ: عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَذَا عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ»
বাংলা অনুবাদ
আবু হুরায়রা বলেন: ফাযারা গোত্রের এক ব্যক্তি রাসুলুল্লাহ (সাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললেন: আমার স্ত্রী এক কালো সন্তান প্রসব করেছে। রাসুলুল্লাহ (সাঃ) বললেন: তোমার কি উট আছে? সে বলল: হ্যাঁ (আছে)। তিনি বললেন: সেগুলোর বর্ণ কি? সে বলল: লাল রংয়ের। তিনি বললেন: সেগুলোর মধ্যে কালচে (ছাই) বর্ণের কোন উট আছে? সে বলল: হ্যাঁ, কালচে বর্ণের ও আছে। তিনি বললেন: এগুলো কি করে জন্মালো বলে তুমি মনে কর? সে বলল: তা হয়তো কোন পূর্ববর্তী কোন বংশধারার কারণে হয়েছে। এরপর তিনি বললেন: এই সন্তানও হয়তো কোন ঊর্ধ্বতন পুরুষের কারণে (কালো) হয়ে থাকবে।
