Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 4,554

ক্রয়-বিক্রয়

হাদিস 4,554

বর্ণনাকারী

আবূ সাঈদ খুদরী (রাঃ)

আরবি

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَإِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، وَاللَّفْظُ لَهُ، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِتَمْرٍ رَيَّانَ، وَكَانَ تَمْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْلًا فِيهِ يُبْسٌ، فَقَالَ: «أَنَّى لَكُمْ هَذَا؟»، قَالُوا: ابْتَعْنَاهُ صَاعًا بِصَاعَيْنِ مِنْ تَمْرِنَا، فَقَالَ: «لَا تَفْعَلْ، فَإِنَّ هَذَا لَا يَصِحُّ، وَلَكِنْ بِعْ تَمْرَكَ، وَاشْتَرِ مِنْ هَذَا حَاجَتَكَ»

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কিছু রসালো খোরমা আনা হলো, আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খোরমা ছিল শুস্ক। তিনি বললেন, তোমরা এটা কোথায় পেলে? তারা বললো, আমরা এটা এক সা’ আমাদের দুই সা’-এর পরিবর্তে খরিদ করেছি। তখন তিনি বললেন, এরূপ করো না, কেননা, এটা ঠিক নয়, বরং তুমি তোমার খেজুর বিক্রী করে দাও, আর এর থেকে তোমার প্রয়োজনমত খরিদ করে নাও।