Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 5,165
সাজসজ্জা
বর্ণনাকারী
হুবায়রা ইব্ন বারীম (রহঃ)
আরবি
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ هُبَيْرَةَ بْنِ يَرِيمَ، قَالَ: قَالَ عَلِيٌّ: «نَهَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ خَاتَمِ الذَّهَبِ، وَعَنِ الْقَسِّيِّ، وَعَنِ الْمَيَاثِرِ الْحُمْرِ، وَعَنِ الْجِعَةِ»
বাংলা অনুবাদ
তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে সোনার আংটি ও রেশমী কাপড় পরতে এবং লাল রেশমী গদিতে বসতে, আর যব এবং গমের শরাব পান করতে নিষেধ করেছেন।
