Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 5,338

সাজসজ্জা

হাদিস 5,338

বর্ণনাকারী

উম্মে সালামা (রাঃ)

আরবি

أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا ذُكِرَ فِي الْإِزَارِ مَا ذُكِرَ، قَالَتْ أُمُّ سَلَمَةَ: فَكَيْفَ بِالنِّسَاءِ؟ قَالَ: «يُرْخِينَ شِبْرًا». قَالَتْ: إِذًا تَبْدُوَ أَقْدَامُهُنَّ، قَالَ: «فَذِرَاعًا، لَا يَزِدْنَ عَلَيْهِ»

বাংলা অনুবাদ

ইযার বা লুঙ্গি ইত্যাদি সম্পর্কে রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেনঃ তা বলার পর উম্মে সালামা জিজ্ঞাসা করলেন: নারীরা কী করবে? তিনি বললেন: তারা আধহাত লম্বা করবে। উম্মে সালামা (রাঃ) বললেন: তখনও তো তাদের পা প্রকাশিত হয়ে পড়বে। রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তাহলে তারা একহাত ঝুলাবে, এর উপর বাড়াবে না।