Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 5,524
আল্লাহ্র আশ্রয় গ্রহণ করা
বর্ণনাকারী
ইব্ন ইয়াসাফ (রাঃ)
আরবি
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي عَبْدَةُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ يَسَافٍ، قَالَ: سُئِلَتْ عَائِشَةُ: مَا كَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْعُو بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: " كَانَ أَكْثَرُ دُعَائِهِ أَنْ يَقُولَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ بَعْدُ "
বাংলা অনুবাদ
আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করা হলো, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি দু’আ করতেন? তিনি বললেন, তিনি প্রায়ই দু’আয় বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি এবং যা এখনো করিনি, তার অনিষ্ট থেকে।
