Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 5,528
আল্লাহ্র আশ্রয় গ্রহণ করা
বর্ণনাকারী
ফারওয়া ইব্ন নওফাল (রহঃ)
আরবি
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، سَمِعْتُ هِلَالَ بْنَ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَخْبِرِينِي بِدُعَاءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ، قَالَتْ: كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ»
বাংলা অনুবাদ
তিনি বলেন, একদা আমি আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলামঃ আমাকে ঐ দু’আ সম্বন্ধে অবহিত করুন, যা দ্বারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু’আ করতেন? তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি যা করেছি, তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি, তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
