Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 5,615

বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

হাদিস 5,615

বর্ণনাকারী

তাউস (রহঃ)

আরবি

أَخْبَرَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي الزَّرْقَاءِ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، قَالَا: سَمِعْنَا طَاوُسًا، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ قَالَ: أَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ: «نَعَمْ»، زَادَ إِبْرَاهِيمُ فِي حَدِيثِهِ: وَالدُّبَّاءِ

বাংলা অনুবাদ

তিনি বলেন, এক ব্যাক্তি ইব্‌ন উমর (রাঃ)-এর নিকট এসে বললোঃ রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি মাটির পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। ইব্‌রাহীম তাঁর হাদীসে উল্লেখ করেছেনঃ আর কদুর খোলেও।