Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 5,644

বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

হাদিস 5,644

বর্ণনাকারী

আসমা বিনত ইয়াযীদ (রহঃ)

আরবি

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنْ ابْنِ عَمٍّ لَهَا يُقَالُ لَهُ: أَنَسٌ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَلَمْ يَقُلِ اللَّهُ عَزَّ وَجَلَّ: {مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]؟ قُلْتُ: بَلَى، قَالَ: أَلَمْ يَقُلِ اللَّهُ: {وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ} [الأحزاب: 36]؟، قُلْتُ: بَلَى، قَالَ: فَإِنِّي أَشْهَدُ «أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّقِيرِ، وَالْمُقَيَّرِ، وَالدُّبَّاءِ، وَالْحَنْتَمِ»

বাংলা অনুবাদ

তাঁর চাচাতো ভাই আনাস (রাঃ)-এর নিকট শ্রবণ করেছেন, তিনি বলেছেনঃ আল্লাহ তা’আলা কি বলেন নি যে, “রাসূল (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।” আমি বললামঃ হ্যাঁ। তিনি আবার বললেনঃ আল্লাহ তা’আলা কি বলেন নি যে, “যখন আল্লাহ এবং তাঁর রাসূল কোন বিষয়ে আদেশ করেন, তখন মুসলমান পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন এখতিয়ার থাকে না।” আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খোল এবং সবুজ কলস থেকে।