Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 5,687
বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
বর্ণনাকারী
আবূ জুওয়ায়রিয়া জারমী (রহঃ)
আরবি
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الْجُوَيْرِيَةِ الْجَرْمِيِّ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ وَهُوَ مُسْنِدٌ ظَهْرَهُ إِلَى الْكَعْبَةِ، عَنِ الْبَاذَقِ، فَقَالَ: «سَبَقَ مُحَمَّدٌ الْبَاذَقَ، وَمَا أَسْكَرَ فَهُوَ حَرَامٌ» قَالَ: أَنَا أَوَّلُ الْعَرَبِ سَأَلَهُ
বাংলা অনুবাদ
তিনি বলেন, একদা আমি ইব্ন আব্বাস (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, তখন তিনি কা’বার দিকে পিঠ দিয়ে বসেছিলেন, আমি তাঁকে বাযাক [১] সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ বাযাক বের হওয়ার পুর্বেই রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকাল করেছেন। জেনে রাখ! প্রত্যেক মাদকদ্রব্যই হারাম? আরবদের মধ্যে আমিই সর্বপ্রথম এ সম্পর্কে প্রশ্ন করেছি
