Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 5,730
বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
বর্ণনাকারী
আতা (রাঃ)
আরবি
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قِرَاءَةً أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: «وَاللَّهِ مَا تُحِلُّ النَّارُ شَيْئًا، وَلَا تُحَرِّمُهُ» قَالَ: " ثُمَّ فَسَّرَ لِي قَوْلَهُ: لَا تُحِلُّ شَيْئًا لِقَوْلِهِمْ فِي الطِّلَاءِ، وَلَا تُحَرِّمُهُ "
বাংলা অনুবাদ
তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছিঃ আল্লাহ্র শপথ! আগুন কোন বস্তুকে হালালও করতে পারে না, আর হারামও করতে পারে না। “হালাল করতে পারে না,” তিনি এর ব্যাখ্যায় আমাকে বললেনঃ লোকে বলেঃ দ্রাক্ষারস হালাল। অথচ তা জ্বালানোর পূর্বে হারাম ছিল। আর “হারাম করতে পারে না”- এর ব্যাখ্যায় তিনি বললেন, লোকে বলেঃ আগুন পাকান বস্তু খাওয়ার পর ওযু করবে।
