Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 578

সালাতের ওয়াক্তসমূহ

হাদিস 578

বর্ণনাকারী

আবূ সালামা (রাঃ)

আরবি

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنِ السَّجْدَتَيْنِ اللَّتَيْنِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ. فَقَالَتْ: «إِنَّهُ كَانَ يُصَلِّيهِمَا قَبْلَ الْعَصْرِ، ثُمَّ إِنَّهُ شُغِلَ عَنْهُمَا أَوْ نَسِيَهُمَا فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ، وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً أَثْبَتَهَا»

বাংলা অনুবাদ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের পরে যে দু’রাক‘আত সালাত আদায় করতেন, তিনি সে বিষয়ে আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলেন। তদুত্তরে তিনি বললেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দু’রাক‘আত আসরের পূর্বেই আদায় করতেন। একদা তিনি সে দু’রাক‘আত সালাত আসরের পূর্বে আদায় করতে পারলেন না অতি ব্যস্ততা বা ভুলে যাওয়ার কারণে, তাই তিনি আসরের পর দু’রাক‘আত আদায় করলেন (তারপর তেকে তিনি দু’রাক‘আত সালাত আসরের পর আদায় করতেন)। কারণ তিনি কোন সালাত একবার আদায় করলে তা নিয়মিত আদায় করতেন।