Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 581

সালাতের ওয়াক্তসমূহ

হাদিস 581

বর্ণনাকারী

ইমরান ইব্‌ন হুদায়র (রহঃ)

আরবি

أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: أَنْبَأَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُدَيْرٍ قَالَ: سَأَلْتُ لَاحِقًا عَنِ الرَّكْعَتَيْنِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ فَقَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يُصَلِّيهِمَا، فَأَرْسَلَ إِلَيْهِ مُعَاوِيَةُ: مَا هَاتَانِ الرَّكْعَتَانِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ؟ فَاضْطَرَّ الْحَدِيثَ إِلَى أُمِّ سَلَمَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ فَشُغِلَ عَنْهُمَا، فَرَكَعَهُمَا حِينَ غَابَتِ الشَّمْسُ، فَلَمْ أَرَهُ يُصَلِّيهِمَا قَبْلُ وَلَا بَعْدُ»

বাংলা অনুবাদ

তিনি বলেন: সূর্যাস্তের পূর্বে দু’রাক‘আত আদায় করা সম্বন্ধে আমি লাহিক্ (ইব্‌ন হুমায়দ সাদুসী) (রহঃ) -কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রাঃ) তা আদায় করতেন। তখন মুয়াবিয়া (রাঃ) আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রাঃ) -এর নিকট পত্র পাঠালেন যে, সূর্যাস্তের পূর্বে এ দু’রাক‘আত কিসের সালাত? ইব্‌ন যুবায়র (রাঃ) উম্মে সালামা (রাঃ) -এর শরণাপন্ন হলেন। উম্মে সালামা (রাঃ) বললেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এ দু’রাক‘আত আসরের পূর্বে আদায় করতেন। একদিন কর্মব্যস্ততার দরুন আদায় করতে পারলেন না বলে সূর্যাস্তের সময় তা আদায় করলেন। আমি এর আগে বা পরে কখনও রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে তা আদায় করতে দেখিনি।