Sunan An-Nasa'i
সুনান আন-নাসাঈ: হাদিস 753
কিব্লা
বর্ণনাকারী
ফযল ইব্ন আব্বাস (রাঃ)
আরবি
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ، عَنْ عَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ قَالَ: «زَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَّاسًا فِي بَادِيَةٍ لَنَا، وَلَنَا كُلَيْبَةٌ وَحِمَارَةٌ تَرْعَى فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ وَهُمَا بَيْنَ يَدَيْهِ، فَلَمْ يُزْجَرَا وَلَمْ يُؤَخَّرَا» --- [حكم الألباني] منكر ضعيف
বাংলা অনুবাদ
তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এক বাগানে আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাত করলেন, সেখানে আমাদের ছোট কুকুর ছিল আর গর্দভী ঘাস খাচ্ছিল। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে আসরের সালাত আদায় করলেন। তখন যে দু’টি তাঁর সামনে ছিল, না এ দু’টিকে ধমক দেওয়া হয়েছিল, না পেছনে সরানো হয়েছিল।
