Sunan An-Nasa'i

সুনান আন-নাসাঈ: হাদিস 972

সালাত আরম্ভ করা

হাদিস 972

বর্ণনাকারী

আবু বক্‌র ইব্‌ন নযর

আরবি

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْمَرُّوذِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنُ عُبَيْدٍ قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرِ بْنِ النَّضْرِ قَالَ: كُنَّا بِالطَّفِّ عِنْدَ أَنَسٍ فَصَلَّى بِهِمُ الظُّهْرَ، فَلَمَّا فَرَغَ قَالَ: «إِنِّي صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فَقَرَأَ لَنَا بِهَاتَيْنِ السُّورَتَيْنِ فِي الرَّكْعَتَيْنِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ» --- [حكم الألباني] ضعيف الإسناد

বাংলা অনুবাদ

তিনি বলেন, আমরা ‘তফ’ নামক স্থানে আনাস (রাঃ)-এর নিকট ছিলাম। তিনি তাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে জোহরের সালাত আদায় করেছি। তিনি দু’রাকাআতে আমাদের জন্য সাব্বিহিসমা- রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদীসুল গাশিয়াহ পাঠ করলেন।