সুনান আন-নাসাঈ

রুক্‌বা

হাদিস 3,706 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন: রুক্‌বা [১] বৈধ (কার্যকর)। হাদিস 3,707 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘রুক্‌বা’-কে ঐ ব্যক্তির জন্য সাব্যস্ত করেছেন (আইনগত মালিকানা দিয়েছেন) যাকে তা ‘রুক্‌বা’ (-রূপে দান) করা হয়েছে। হাদিস 3,708 তিনি বলেন, রুক্‌বা করা উচিত নয়, তবে যার জন্য কিছু রুক্‌বা করা হয় তা মীরাসের পন্থায় চলবে। হাদিস 3,709 রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন: নিজেদের মালে তোমরা রুক্‌বা করো না। তবুও যদি কেউ কোন বস্তুর রুক্‌বা করে, তবে যার জন্য রুক্‌বা করা হয়,... হাদিস 3,710 তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: ‘উম্‌রা’ (কাউকে তার হায়াতকালের জন্য কিছু দান করা) জায়েয (কার্যকর), আর তখন তা তারই হয়ে যাবে, যাকে দেয়া হবে। আর... হাদিস 3,711 তিনি বলেন: উম্‌রা এবং রুক্‌বা সমান (কার্যকর)। হাদিস 3,712 তিনি বলেন: রুক্‌বা এবং উম্‌রা করা (উচিত) নয়। যাকে উম্‌রা হিসেবে কোন বস্তু দান করা হয়, তা তারই হয়ে যায়। আর যাকে রুক্‌বা হিসাবে কোন কিছু দেয়া হয়,... হাদিস 3,713 তিনি বলেন: উম্‌রা এবং রুক্‌বা করা সুষ্ঠু (পদ্ধতি) নয়। তবে যদি কোন ব্যক্তি উম্‌রা বা রুক্‌বা হিসেবে কাউকে কোন বস্তু দান করে, তবে জীবনে ও মরণে তা ঐ... হাদিস 3,714 তিনি তাউস (রহঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: রুক্‌বা করা হালাল নয়। এরপরও কাউকে রুক্‌বা হিসাবে কোন বস্তু দান করা হয়, তবে তা মীরাসরূপে... হাদিস 3,715 তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: উম্‌রা মীরাস হবে। হাদিস 3,716 তিনি বলেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, উমরা ওয়ারিসদের জন্য। হাদিস 3,717 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ উমরা বৈধ (কার্যকর)। হাদিস 3,718 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ উমরা ওয়ারিসদের জন্য। হাদিস 3,719 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উমরা ওয়ারিসদের জন্য। আল্লাহ সম্যক অবহিত।