সুনান আন-নাসাঈ

বর্গাচাষ

হাদিস 3,857 তিনি বলেনঃ যখন তুমি কোন শ্রমিকের দ্বারা পরিশ্রম করাতে ইচ্ছা কর, তখন তার পারিশ্রমিক ঠিক করে নিও। হাদিস 3,858 তিনি কোন শ্রমিকের মজুরী নির্ধারণ না করে, তাকে মজুর হিসেবে নিয়োগ করাকে অপছন্দ করতেন। হাদিস 3,859 একদা তাকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল, যে খাদ্যের বিনিময়ে শ্রমিক নিয়োগ করে। তিনি বললেনঃ তার মজুরীর পরিমাণ তাকে না জানিয়ে এরূপ করবে না। হাদিস 3,860 ঐ দুই ব্যক্তি সম্বন্ধে বলেন, যাদের একজন অপরজনকে বললো, আমি তোমার জন্য মক্কা পর্যন্ত পথের ভাড়া এত ঠিক করলাম। যদি আমি একমাস কিংবা এর কম ও বেশি চলি,... হাদিস 3,861 আমি আতা (রহঃ) -কে জিজ্ঞেস করলামঃ যদি আমি এক শ্রমিককে এক বছর পর্যন্ত শুধু খোরাকীর বিনিময়ে কাজে নিয়োগ করি এবং পরবর্তী বছর এত এত মজুরীর বিনিময়ে? তিনি বলেনঃ... হাদিস 3,862 তিনি তাঁর কাওম বনু হারিসার নিকট এসে বললেনঃ হে বনূ হারিসা! তোমাদের উপর এক বিপদ আপতিত হয়েছে। তারা বললোঃ সেই বিপদ কী? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া... হাদিস 3,863 তিনি বলেনঃ রাফে’ ইবন খাদীজা (রাঃ) আমাদের নিকট এসে বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তোমাদেরকে হাকল; অর্থাৎ এক-তৃতীয়াংশ অথবা এক-চতুর্থাংশ অংশ শস্যের বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ... হাদিস 3,864 বর্ণিত। তিনি বলেন, রাফে’ ইবন খাদীজ (রাঃ) আমাদের নিকট এসে বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে এমন এক কাজ করতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিল।... হাদিস 3,865 তিনি বলেন, রাফে’ ইবন খাদীজ (রাঃ) আমাদের নিকট এসে বললেন, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তোমাদেরকে একটি কাজ করতে নিষেধ করেছেন,... হাদিস 3,866 তোমাদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন কাজ হতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কথা মেনে চলা আমাদের জন্য... হাদিস 3,867 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তাউস (রহঃ) তা অস্বীকার করে বলেন, আমি ইবন আব্বাস (রাঃ) -কে বলতে শুনেছি।... হাদিস 3,868 তিনি বলেন, রাফে’ ইবন খাদীজ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করেছেন, যা ছিল আমাদের জন্য লাভজনক। আর তাঁর আদেশ আমাদের... হাদিস 3,869 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক আনসারীর জমির উপর দিয়ে যাওয়ার সময় জানতে পারলেন যে, এ ব্যক্তি একজন গরীব লোক। তিনি জিজ্ঞেস করলেনঃ এই জমি কার?... হাদিস 3,870 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাকল হতে তোমাদেরকে নিষেধ করেছেন। হাদিস 3,871 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট এসে আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করলেন, যা ছিল আমাদের জন্য লাভজনক। তিনি বললেনঃ যার জমি আছে, তার... হাদিস 3,872 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট এসে আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করলেন, যা আমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)... হাদিস 3,873 তিনি বলেন, তাউস (রাঃ) সোনা-রূপার বিনিময়ে জনি কেরায়া দেয়াকে অপছন্দ করতেন। কিন্তু তিনি তৃতীয়াংশ কিংবা চতুর্থাংশ শস্যের বিনিময়ে তা বর্গা দেয়াকে দূষণীয় মনে করতেন না। মুজাহিদ (রহঃ) তাউসকে... হাদিস 3,874 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যার জমি আছে, সে যেন তা চাষ করে। আর যদি সে অপারগ হয়, তবে সে যেন তার মুসলমান ভাইকে দান করে এবং... হাদিস 3,875 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যার জমি আছে, সে যেন তা চাষ করে। অথবা কোন মুসলমান ভাইকে দান করে কোন বিনিময় না নিয়ে। হাদিস 3,876 তিনি বলেনঃ কতিপয় লোকের নিকট প্রয়োজনের অধিক জমি ছিল, তারা তা অর্ধেক, তৃতীয়াংশ বা চতুর্থাংশের উপর বর্গা দিত। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যার নিকট জমি... হাদিস 3,877 তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট খুতবা দিতে গিয়ে বললেনঃ যার নিকট জমি আছে, তার উচিত তা নিজে অথবা অন্যের দ্বারা চাষ করানো এবং... হাদিস 3,878 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস 3,879 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্গা দিতে এবং মুযাবানা ও মুহাকালা করতে আর খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে নিষেধ করেছেন, যে সকল খেজুর বৃক্ষ ‘আরায়া১... হাদিস 3,880 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা, মুযাবানা এবং মুখাবারা করতে নিষেধ করেছেন। আর তিনি ছুনয়া১ করতে নিষেধ করেছেন, কিন্তু যদি জানা থাকে। হাদিস 3,881 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যার জমি আছে ,তার উচিত তা নিজে চাষ করা, অথবা তার ভাইকে চাষ করতে দেয়া। কিন্তু সে যেন তার ভাইকে জমি কেরায়া... হাদিস 3,882 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাকাল অর্থাৎ মুযাবানা থেকে নিষেধ করেছেন। হাদিস 3,883 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযাবানা, মুখাদারা হতে নিষেধ করেছেন। তিনি বলেনঃ মুখাদারা হলো, খাওয়ার উপযুক্ত হওয়ার পূর্বে ফল বিক্রি করা। আর মুখাবারা হলো, (অনুমান করে) গাছের আঙুরকে,... হাদিস 3,884 তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। হাদিস 3,885 তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। হাদিস 3,886 রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। হাদিস 3,887 রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। হাদিস 3,888 তিনি বলেন, আমি কেরায়া দেয়ার ব্যাপারে কাসেমের নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাফে’ ইবন্ খাদীজ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস 3,889 আমাকে আমার চাচা একটি গোলাম সঙ্গে দিয়ে সাঈদ ইবন্ মুসাইয়্যাব (রহঃ) -এর নিকট মুযারাআ সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য পাঠালে তিনি বললেনঃ ইবন্ উমর (রাঃ) এটাকে দূষণীয় মনে করতেন... হাদিস 3,890 তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ তিন ব্যক্তি কৃষি করতে পারে। প্রথমত যার জমি, সে তা চাষাবাদ করবে। দ্বিতীয়ত... হাদিস 3,891 রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালা হতে নিষেধ করেছেন। হাদিস 3,892 তিনি বলেন, আমি সাঈদ ইবন্ মুসাইয়াব (রহঃ) –কে বলতে শুনেছিঃ তিন ব্যক্তি ব্যতীত অন্য কেউ চাষাবাদ করবে না। প্রথম ঐ ব্যক্তি যে মালিক হয়; দ্বিতীয় ঐ ব্যক্তি যাকে... হাদিস 3,893 অনুবাদ পাওয়া যায়নি। হাদিস 3,894 তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সময়ে জমির মালিকেরা ইজারায় জমি চাষ করতে দিত ঐ শস্যের বিনিময়ে, যা নালার আশে পাশে জন্মাত। এরপর তারা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু... হাদিস 3,895 তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সময়ে আমরা তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্যের বিনিময়ে জমি বর্গা দিতাম অথবা নির্দিষ্ট খাদ্যের বিনিময়ে। আমার চাচাদের এক ব্যক্তি একদিন উপস্থিত... হাদিস 3,896 তিনি বলেন, আমরা জমিতে মুহাকালা করতাম। তৃতীয়াংশ অথবা চতুর্থাংশের বিনিময়ে কিংবা নির্দিষ্ট খাদ্যের বিনিময়ে কেরায়া দিতাম। হাদিস 3,897 আমরা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সময়ে হাকল করতাম। তখন আমাদের চাচাদের একজন এসে বললেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে একটি লাভজনক কাজ হতে নিষেধ করেছেন।... হাদিস 3,898 তিনি বলেন, আমার চাচা আমার নিকট বর্ণনা করলেন যে, তারা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সময়ে যা নালার ধারে উৎপন্ন হতো এবং জমির মালিক যা বাদ দিত... হাদিস 3,899 তিনি বলেন, আমি রাফে’ ইবন্‌ খাদীজ (রাঃ) -কে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে ভূমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, এতে কোন দোষ নেই। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া... হাদিস 3,900 তিনি বলেন, আমি রাফে’ ইবন্‌ খাদীজকে (রাঃ) জমি বর্গা দেওয়া সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আমি বললাম,... হাদিস 3,901 বর্ণিত। তিনি বলেন, আমি রাফে’ ইবন্‌ খাদীজকে (রাঃ) স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে অনাবাদী ভূমি বর্গা দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা বৈধ। এতে কোন দোষ নেই। এটা জমির অধিকার। হাদিস 3,902 তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভূমি বর্গা দিতে আমাদেরকে নিষেধ করেছেন। তখন স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন ছিল না। লোকে নির্দিষ্ট বস্তুর বিনিময়ে এবং নালার কাছে... হাদিস 3,903 উকায়ল ইবন্‌ খালিদও অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 3,904 আবদুল্লাহ্‌ ইবন্‌ উমর (রাঃ) জমি কেরায়া দিতেন। যখন তিনি শুনতে পেলেন, রাফে’ ইবন্‌ খাদীজ (রাঃ) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন, তখন আবদুল্লাহ্‌ (রাঃ) তাঁর সাথে সাক্ষাত করে বললেনঃ... হাদিস 3,905 বর্ণিত। তিনি বলেনঃ আমাদের নিকট রাফে’ ইবন্‌ খাদীজ (রাঃ) হতে এ মর্মে এ খবর পৌঁছেছে যে, তিনি তাঁর চাচাদের থেকে যাঁরা ছিলেন বদরী– বর্ণনা করেন যে, তাঁরা বলেনঃ... হাদিস 3,906 তিনি বলেনঃ যুহরী (রহঃ) বলেছেন, সাঈদ ইব্‌ন মুসায়্যাব (রাঃ) বলতেনঃ সোনা ও রূপার বিনিময়ে জমি কেরায়া দেয়ার কোন ক্ষতি নেই। আর রাফে’ ইব্‌ন খাদীজ (রহঃ) বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ্‌... হাদিস 3,907 রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। ইব্‌ন শিহাব (রহঃ) বলেনঃ পরবর্তীতে রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) -কে জিজ্ঞাসা করেছিল যে, তখন লোকে কিরূপে জমি কেরায়া... হাদিস 3,908 তিনি আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ) -কে সংবাদ দিয়েছেন যে, তাঁর চাচাগণ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর খিদমতে উপস্থিত হন এবং সেখান থেকে ফিরে এসে সংবাদ দেন যে,... হাদিস 3,909 ইব্‌ন উমর (রাঃ) জমির কেরায়া গ্রহণ করতেন। এরপর তাঁর নিকট রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) হতে কিছু সংবাদ পৌঁছায়। তিনি আমার হাত ধরে রাফে’ ইব্‌ন খাদীজা (রাঃ) -এর নিকট... হাদিস 3,910 তিনি কেরায়া গ্রহণ করতেন, এরপর যখন রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) তাঁর চাচা থেকে তাঁকে হাদীস শুনান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমির কেরায়া নিতে নিষেধ করেছেন; তখন... হাদিস 3,911 ইব্‌ন উমর (রাঃ) তাঁর কৃষি জমি কেরায়া দিতেন। মুআবিয়া (রাঃ) -এর খিলাফতের শেষভাগে তিনি সংবাদ পান যে, রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)... হাদিস 3,912 আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ) জমি কেরায়া দিতেন। তাঁকে বলা হলোঃ রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কেরায়া দিতে নিষেধ করেছেন। তখন ইব্‌ন... হাদিস 3,913 এক ব্যক্তি ইব্‌ন উমর (রাঃ) -কে সংবাদ দিল যে, রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) জমি কেরায়া দেয়ার ব্যাপারে একটি হাদীস বর্ণনা করেন। নাফে’ বলেনঃ আমি এবং সংবাদদাতা আবদুল্লাহ্‌ (রাঃ)... হাদিস 3,914 রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রাঃ) -কে এ মর্মে হাদীস শোনান যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস 3,915 ইব্‌ন উমর (রাঃ) জমি কেরায়া দিতেন জমির উৎপন্ন দ্রব্যের কিয়দংশের বিনিময়ে। এরপর তিনি জানতে পারেন যে, রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ... হাদিস 3,916 রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস 3,917 বর্ণিত। তিনি বলেনঃ আমি ইব্‌ন উমর (রাঃ) -কে বলতে শুনেছিঃ আমরা মুখাবারা করতাম এবং তাকে দূষণীয় মনে করতাম না। পরে রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি... হাদিস 3,918 বর্ণিত। তিনি বলেনঃ আমি আমর ইব্‌ন দীনার (রহঃ) -কে বলতে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, যখন ইব্‌ন উমর (রাঃ) -কে মুখাবারা সম্বন্ধে প্রশ্ন করা হতো, তখন তিনি বলতেনঃ... হাদিস 3,919 তিনি বলেন, আমি ইব্‌ন উমর (রাঃ) -কে বলতে শুনেছিঃ আমরা মুখাবারা করায় কোন ক্ষতি মনে করতাম না। [মুআবিয়া (রাঃ) -এর খিলাফতের] প্রথম বছর রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) বললেনঃ... হাদিস 3,920 তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে মুখাবারা, মুহাকালা এবং মুযাবানা হতে নিষেধ করেছেন। হাদিস 3,921 রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উপযোগিতা প্রকাশের আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন। আর তিনি মুখাবারা হতে অর্থাৎ জমিতে উৎপাদিত শস্যের তৃতীয়াংশ বা চতুর্থাংশের বিনিময়ে জমি কেরায়া দিতে... হাদিস 3,922 তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে রাফে’! তুমি তোমার জমি কেরায়া দিয়ে থাক? রাফে’ ইব্‌ন খাদীজ (রাঃ) বলেনঃ হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ্‌! আমরা এক-চতুর্থাংশের বিনিময়ে অথবা... হাদিস 3,923 তিনি বলেনঃ যুহায়র ইব্‌ন রাফে’ (রাঃ) এসে বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিল। আমি বললামঃ তা... হাদিস 3,924 যে, রাফে’ (রাঃ) -এর ভাই স্বীয় গোত্রকে বললোঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আজ এমন বস্তু হতে নিষেধ করলেন, যা বাহ্যত তোমাদের জন্য লাভজনক ছিল আর রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু... হাদিস 3,925 আমি উসায়দ ইবন রাফে’ ইবন খাদীজ (রাঃ) হতে শ্রবণ করেছি, তিনি বলেন, তাদেরকে মুহাকালা হতে নিষেধ করা হয়েছে। মুহাকালার অর্থ হলো উৎপন্ন শস্যের কিয়দংশ বিনিময়ে জমি চাষ করতে... হাদিস 3,926 তিনি বলেনঃ আমি আমার দাদা রাফে’ ইবন খাদীজ (রাঃ) -এর কাছে ইয়াতীম হিসেবে ছিলাম। পরে আমি বালেগ হয়ে তাঁর সাথে হজ্জ করতে গেলাম। এরপর আমার ভাই ইমরান ইবন... হাদিস 3,927 তিনি বলেনঃ যায়দ ইবন সাবিত (রাঃ) বলেছেনঃ আল্লাহ তা’আলা রাফে’ ইবন খাদীজ (রাঃ) -কে ক্ষমা করুন। আল্লাহর কসম! আমি এই হাদীস তাঁর চাইতে অধিক জ্ঞাত। তা এই যে,... হাদিস 3,928 তিনি বলেনঃ মুহাম্মদ (sa:) বলতেনঃ আমার নিকট জমির বিষয়টা মুযারাবার [১] মূলধনের মত, মুযারাবার মূলধনে যা বৈধ, তা জমিতে বৈধ। যা মুযারাবার মালে অবৈধ, তা জমিতেও অবৈধ। তিনি... হাদিস 3,929 রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বরের ইয়াহুদীদেরকে সেখানকার খেজুরগাছ গাছ দান করলেন এবং জমিও দান করলেন; যেন তারা নিজ খরচে সেখানে চাষাবাদ করে। যা সেখানে উৎপন্ন হবে, তাতে... হাদিস 3,930 নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খায়বরের ইয়াহুদীদেরকে সেখানকার খেজুরগাছ এবং জমি দান করেন এ শর্তে যে, তারা সেখানে নিজেদের খরচে পরিশ্রম করে যা উৎপন্ন করবে, তার অর্ধেক রাসূলুল্লাহ... হাদিস 3,931 আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলতেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সময়ে আমরা জমি কেরায়া দিতাম এই শর্তে যে, তাতে যা উৎপন্ন হবে এবং কিছু ঘাস যার পরিমাণ... হাদিস 3,932 তিনি বলেনঃ আমার দুই চাচা উৎপন্ন দ্রব্যের এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের বিনিময়ে চাষ করতেন। আমি তাদের উভয়ের সাথে শরীক ছিলাম, আর আলকামা এবং আসওয়াদ (রাঃ) -ও একথা জানতেন, তবুও... হাদিস 3,933 ইবন আব্বাস (রাঃ) বলেনঃ তোমরা যে স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি কেরায়া দাও, তা বড় উত্তম কাজ। হাদিস 3,934 তাঁরা জমি কেরায়া দেওয়াকে মন্দ মনে করতেন না। হাদিস 3,935 তিনি বলেনঃ কুফার কাযী শুরায়হ মুযারাবা চুক্তির ব্যবসায় দুই ধরণের আদেশ করতেন। কখনও তিনি মূলধন গ্রহীতাকে বলতেনঃ তুমি এমন কোন বিষয়ের পক্ষে তুমি সাক্ষী পেশ কর যাতে তোমাকে... হাদিস 3,936 বর্ণিত। তিনি বলেনঃ খালি জমি সোনা-রূপার বিনিময়ে কেরায়া দেয়াতে কোন দোষ নেই। যে ব্যক্তি কাউকে মুযারাবা হিসেবে কিছু দেবে, তখন তার উচিত হবে কিছু লিখে রাখা এবং তা...