Jami At-Tirmidhi
জামে আত-তিরমিজী: হাদিস 3,367
তাফসীরুল কুরআন
বর্ণনাকারী
উক্ববাহ্ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ)
আরবি
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنِي قَيْسٌ، وَهُوَ ابْنُ أَبِي حَازِمٍ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَدْ أَنْزَلَ اللَّهُ عَلَىَّ آيَاتٍ لَمْ يُرَ مِثْلُهُنَّ : ( قلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ) إِلَى آخِرِ السُّورَةِ وَ : (قلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ) إِلَى آخِرِ السُّورَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বাংলা অনুবাদ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমার উপর আল্লাহ তা‘আলা এমন কিছু সংখ্যক আয়াত অবতীর্ণ করেছেন যার মত আর কখনও দেখা যায় না। তা হলঃ “কুল আ‘ঊযু বিরাব্বিন নাস” ও “কুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক্ব” সূরাদ্বয়। সহীহঃ ২৯০২ নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।
