Jami At-Tirmidhi

জামে আত-তিরমিজী: হাদিস 3,826

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা

হাদিস 3,826

বর্ণনাকারী

আয়িশাহ্‌ (রাঃ)

আরবি

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُؤَمَّلِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى فِي بَيْتِ الزُّبَيْرِ مِصْبَاحًا فَقَالَ ‏ "‏ يَا عَائِشَةُ مَا أُرَى أَسْمَاءَ إِلاَّ قَدْ نَفِسَتْ فَلاَ تُسَمُّوهُ حَتَّى أُسَمِّيَهُ ‏"‏ ‏.‏ فَسَمَّاهُ عَبْدَ اللَّهِ وَحَنَّكَهُ بِتَمْرَةٍ بِيَدِهِ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.

বাংলা অনুবাদ

নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) যুবাইর (রাঃ)-এর ঘরে প্রদীপ জ্বলতে দেখে বললেনঃ হে 'আয়িশাহ্‌! আমার মনে হয় আসমা সন্তান প্রসব করেছে। তোমরা তার নাম রেখ না, আমিই তার নাম রাখব। অতএব তিনি তার নাম রাখলেন ‘আবদুল্লাহ এবং একটি খেজুর চর্বন করে তা নিজ হাতে তাঁর মুখে দেন। হাসানঃ বুখারী (৩৯০৯, ৩৯১০)।