Jami At-Tirmidhi
জামে আত-তিরমিজী: হাদিস 3,833
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা
বর্ণনাকারী
আবূ খাল্দাহ্ (রহঃ)
আরবি
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي خَلْدَةَ، قَالَ قُلْتُ لأَبِي الْعَالِيَةِ سَمِعَ أَنَسٌ، مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي السَّنَةِ الْفَاكِهَةَ مَرَّتَيْنِ وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِدُ مِنْهُ رِيحَ الْمِسْكِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَبُو خَلْدَةَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَوَى عَنْهُ .
বাংলা অনুবাদ
আবুল ‘আলিয়াহ্ (রহঃ)-কে আমি প্রশ্ন করলাম, আনাস (রাঃ) কি নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদীস শুনেছেন? আবুল ‘আলিয়াহ্ (অবাক হয়ে) বলেন, তিনি তো একাধারে দশ বছর তাঁর সেবা করেছেন এবং তাঁর জন্য নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) দু’আ করেছেন। তাঁর একটি বাগান ছিল যাতে বছরে দু’বার ফল ধরত। ঐ বাগানে একটি ফুলগাছ ছিল যা হতে কস্তুরির ঘ্রাণ আসত। সহীহঃ সহীহাহ্ (২২৪১)।
